হাটে পশু কম ক্রেতা বেশি, দামও বাড়তি
জাতীয়

হাটে পশু কম ক্রেতা বেশি, দামও বাড়তি

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদ-উল আজহার আগেরদিন রাজধানী ঢাকার পশুর হাটগুলোতে পশুর সংকট দেখা দিয়েছে। প্রায় পশুশূন্য হয়ে যাওয়া হাটগুলোতে এখন ক্রেতার সংখ্যা হাটে থাকা পশুর তুলনায় কয়েকগুণ বেশি।

কোরবানি নিশ্চিত করতে ক্রেতারাও মরিয়া হয়ে উঠেছেন পশু কিনতে। আর সুযোগ বুঝে পশুর দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।

শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে রাজধানীর আফতাবনগর, মেরাদিয়া ও খিলগাঁও রেলগেটসহ বেশ কয়েকটি পশুর হাটে কোরবানির পশুর সংকট দেখা গেছে। এ অবস্থায় যারা এখনও কোরবানির পশু কিনতে পারেননি, তারা পড়েছেন বিপাকে। সাধ্যের মধ্যে পশু কিনতে ক্রেতারা ছুটে বেড়াচ্ছেন রাজধানীর এক হাট থেকে অন্য হাটে। তবে ক্রেতারা বলছেন বৃহস্পতিবার গরুর সংখ্যা আরও বাড়বে। তখন দামও আরও কমবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতেও ছিল একই চিত্র। বিকালের মধ্যেই এসব হাটে অধিকাংশ পশু বিক্রি হয়ে যায়। তখন পশুর দাম স্বাভাবিক ছিল। সন্ধ্যার পর থেকেই পশু কমতে থাকে। তখন দামও বাড়িয়ে দেন বিক্রেতারা।

রাতে খিলগাঁও রেলগেট হাটে গিয়ে দেখা গেছে, পুরো হাঁটই প্রায় খালি। বাঁশ ও খুঁটিগুলোতে কোনো গরু নেই। যে কয়টি গরু রয়েছে সেগুলোর দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।

এই হাটের পশু বিক্রেতা আফজাল বারি বলেন, ‘৮টা গরু নিয়ে কুষ্টিয়া থেকে এসেছি। সবগুলো বিক্রি শেষ হয়ে গেছে। হাটে গরু কম। ক্রেতা বেশি। তাই দামও বেশি।’

মেরাদিয়া হাটের ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, ‘কয়েকটি গরু নিয়ে এসেছিলাম। বিকালে এগুলো দাম উঠেছিল ৭০ থেকে ৭৫ হাজার। কিন্তু রাতে এগুলো ৯৫ হাজার থেকে এক লাখ টাকা দামে বিক্রি করেছি।’

আফতাবনগর হাটে গিয়ে দেখা গেছে, গরুর চেয়ে ক্রেতা কয়েকগুণ বেশি। মাঝারি সাইজের গরুর দামও চড়া। বড় বড় গরুগুলোর ক্রেতা সেভাবে দেখা যায়নি। মাঝারি ধরনের প্রায় সব গরুই শেষ। বেশ কয়েকজন ব্যবসায়ী বলেছেন গরু শেষ। তারা আরও গরু আনছেন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা