তৃতীয় দিনের বর্ষণেও ডুবেছে ঢাকা
জাতীয়

তৃতীয় দিনের বর্ষণেও ডুবেছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক:

টানা তৃতীয় দিনের ভারী বৃষ্টিতে আজও ডুবেছে ঢাকা। আর গোড়ালি থেকে হাঁটু সমান পানিতে ভাসতে হচ্ছে রাজধানীবাসীদের।

বুধবার (২২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর।

এতেই সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি এমনকি প্রধান সড়কের ভেতরের এলাকাগুলোতেও সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চলাচলরত যান ও পথচারী ও অফিসগামী মানুষের ভোগান্তি বেড়েছে চরমে।

সকাল থেকে রাজধানীর এলাকাগুলোর মধ্যে সরেজমিনে মিরপুর-১ নম্বরে চাইনিজের সামনে, মিরপুর-১৪ নম্বর, মিরপুর-২ নম্বরে কমার্স কলেজ সড়কে, শেওড়াপাড়া ও কাজীপাড়ায়, মগবাজারের মধুবাগ, গ্রিনরোড, কারওয়ানবাজার, মিরপুর-১০ থেকে খামারবাড়ি সড়কের বিভিন্ন জায়গায়, ঝিগাতলা, মোহাম্মদপুর এবং মিরপুর রোডের ধানমন্ডি-২৭ নম্বর মোড়ে পানি জমে থাকতে দেখা যায়। এসব এলাকায় কোথাও গোড়ালি আবার কোথাও হাঁটু সমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধতার কারণে বুধবারও ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীদের। সাধারণ পথচারীদের পাশাপাশি গণপরিবহনের যাত্রী এবং ব্যক্তি মালিকানার যানবাহন চালকদেরও বিড়ম্বনার অন্ত ছিল না।

শেওড়াপাড়া থেকে ধানমন্ডিতে অফিসের উদ্দেশ্যে প্রায় দুইঘণ্টা দেরিতে যাত্রা করতে হয় বেসরকারি চাকরিজীবী অনির্বান দাসকে। তিনি বলেন, প্রধান সড়ক তো পরে, বাসার সামনের সড়কেই হাঁটু পানি জমে আছে। এর মধ্যে সড়কে চলছে সংস্কারের কাজ। কোথায় গর্ত কে জানে! তাই বাসা থেকে সকাল সকাল বেরোতে পারিনি। এখন বের হয়েছি, এখন আবার সড়কে জ্যাম। কখন অফিসে যেতে পারবো বুঝতেছি না।

এদিকে গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে যাওয়ার ভয়ে আছেন ব্যক্তিগত যানবাহনের মালিক ও চালকেরা; বিশেষ করে প্রাইভেটকার চালকেরা।

পান্থপথ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম ভয়ে ভয়ে বের হয়েছেন গাড়ি নিয়ে। বার বার চালককে সতর্ক করছেন পানি এড়িয়ে চলতে।

মোজাহিদুল ইসলাম বলেন, 'পরশু দিন ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল। মঙ্গলবার (২১ জুলাই) কোনোমতে গ্যারেজে নিয়ে ঠিক করা হয়েছে। গাড়ি ফের সচল করেছি। পারলে তো বাসা থেকে বেরই হতাম না। কিন্তু আমার ঠিকাদারি ব্যবসা। বেরোতেই হয়। বৃষ্টি হচ্ছে, তাই কোনো মোটরসাইকেলেও যেতে পারছি না। গণপরিবহনের যে অবস্থা তার থেকে না তাকানোই ভালো। তাই গাড়ি নিয়েই আবার বের হলাম। কিন্তু ভয় হচ্ছে কখন আবার বন্ধ হয়ে যায়।'

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও দুই-তিন অব্যাহত থাকতে পারে এই বৃষ্টিপাত। রাজধানীবাসীদের আশঙ্কা, ততদিন জলাবদ্ধতার এই ভোগান্তি পোহাতে হবে তাদের।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা