পাপুলের নাগরিকত্বের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ
জাতীয়

পাপুলের নাগরিকত্বের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক:

লক্ষীপুর-২ আসনের এমপি শহীদ ইসলাম পাপুলের দ্বৈত নাগরিকত্ব আছে কিনা, সেই বিষয়টি জাতিকে জানানোর অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, শহীদ ইসলাম পাপুল কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে সেদেশের কারাগারে বন্দি। কুয়েতের একজন ব্যবসায়ী হিসেবে তার বিরুদ্ধে কুয়েতে মামলা হয়েছে। এ মামলায় তার বিচার শুরু হয়েছে সেখানে। তার বিতর্কিত কর্মকাণ্ডে বাংলাদেশের ভাবমূর্তি গোটা বিশ্বের কাছে চরমভাবে ক্ষুন্ন হয়েছে।

নোটিশে আরও বলা হয়, 'পাপলু বাংলাদেশের নাগরিক হয়েও কীভাবে বহির্বিশ্বে শত শত কোটি টাকার ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করছেন তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। তিনি কুয়েতের নাগরিক কিনা তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে। কারণ বাংলাদেশের সংবিধান ও নাগরিকত্ব আইন অনুযায়ী দ্বৈত কোনো নাগরিক বাংলাদেশে সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। তাই পাপুল দ্বৈত নাগরিক কিনা তা গণমাধ্যমের দ্বারা জাতিকে জানানো প্রয়োজন।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা