জাতীয়
অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা

এবার সাহাবউদ্দিন মেডিকেলে অভিযান

নিজস্ব প্রতিবেদক:

সরকারের অনুমোদন ছাড়া করোনাভাইরাস অর্থাৎ কোভিড-১৯ টেস্ট করাসহ বিভিন্ন অনিময়ের অভিযোগে রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাব। হাসপাতালটি তিন থেকে ১০ হাজার টাকার বিনিময়ে করোনা টেস্ট করাচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান শুরু হয়। সেই সময় সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমরা দুপুর থেকে এখানে অভিযান শুরু করেছি। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। সেগুলোর খোঁজখবর করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।'

এদিকে অভিযান চলাকালে হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাতকে আটক করা হয়। জানা গেছে, করোনার এ্যান্টিবডি টেস্টের অনুমোদন না থাকলেও সাহাবউদ্দিন মেডিকেল কর্তৃপক্ষ তা করছিল। এজন্য তিন হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিতো তারা। তাদেরকে টেস্ট করাতে নিষেধ করা হলেও তারা করোনা টেস্ট করছিল। এসব অভিযোগেই মূলত সেখানে অভিযান চলে।

গত ৬ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। হাসপাতালটি করোনা টেস্টের নমুনা সংগ্রহ করলেও পরীক্ষা না করে ভুয়া ফলাফল দিতো। এছাড়া হাসপাতাল পরিচালনার লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ ছিল। এসব অভিযোগে হাসপাতালটির দুটি শাখা সিলগালা করে দেয়া হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা