সাহেদের বিরুদ্ধে ১ দিনে ৯২ অভিযোগ!
জাতীয়

সাহেদের বিরুদ্ধে ১ দিনে ৯২ অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক :

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিষয়ে একের পর এক চাঞ্চল্যকর প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে।

জনসাধারণের কাছ থেকে তথ্য আহ্বানের প্রথম দিনেই র‌্যাবের হটলাইনে ৯২টি অভিযোগ জমা পড়ে।

রবিবার ১৯ জুলাই পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী র‌্যাবের নির্ধারিত সেলে এসব অভিযোগ এসেছে বলে জানা গেছে।

র‌্যাব সূত্র জানায়, ভুক্তভোগীর কাছ থেকে সাহেদের প্রতারণার বিষয়ে তথ্য আহ্বানের পর থেকে বিপুল সংখ্যক মানুষ নানাভাবে র‌্যাবকে বিভিন্ন তথ্য দিয়ে যাচ্ছেন। একদিনেই সাহেদের বিরুদ্ধে ৯২টি প্রতারণার অভিযোগ জমা পড়েছে।

এর মধ্যে ফোন কলের মাধ্যমে ভুক্তভোগীরা ৭২টি অভিযোগ দিয়েছেন। আর ২০টি অভিযোগ এসেছে মেইলে, যারা বিভিন্ন প্রতারণার তথ্য প্রমাণসহ র‌্যাবকে মেইল করেছেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, সাহেদের দ্বারা প্রতারিত হয়ে বিপুল সংখ্যক ভুক্তভোগী র‌্যাবকে বিভিন্ন অভিযোগমূলক তথ্য জানাচ্ছেন। অভিযোগগুলো যাচাই-বাছাই সাপেক্ষে ভুক্তভোগীদের আইনি সহায়তার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হচ্ছে।

এর আগে অভিযোগ জানাতে বা আইনি সহায়তা পেতে একটি মোবাইল নাম্বার (01777720211) ও একটি ইমেইল এড্রেস (rabhq.invest@gmail.com) মিডিয়ার মাধ্যমে জনগণকে জানানো হয়।

যা আরো সময় ধরে চালু থাকবে বলে জানিয়েছে র‌্যাব সদর দফতর।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা