আরও ৩৫ ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল
জাতীয়

আরও ৩৫ ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল

নিজস্ব প্রতিবেদক:

এবার নতুন করে আরও ৩৫ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই গেজেট বাতিল করা হয়েছে।

গেজেট বাতিলকৃত প্রজ্ঞাপন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।

যে ৩৫ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হয়েছে তারা হলেন- পাবনার মো. ইসরাইল, মো. জাহাঙ্গীর আলম, মো. ইয়াকুব আলী, মো. আকতার আলী রাঙ্গা, মো. আমিরুজ্জামান খান খোকা ও মো. আবু তাহের, মো. ফজলুর রহমান, মো. নওশের আলী, মো. আ. জলিল শেখ, মো. আজিজুর রহমান ও মো. মজিবুর রহমান।

কুমিল্লার শামছুল হক, ঠাকুরগাঁয়ের আব্দুর রহমান, নরসিংদীর মো. সিরাজুল ইসলাম, ফরিদপুরের সুশীল কুমার পাল, নওগাঁর মো. আনিসুর রহমান ও লক্ষীপুরের মো. আবুল কালামের গেজেট বাতিল করা হয়েছে।

নারায়ণগঞ্জের মো. আবুল কালাম, আব্দুর রহমান, মো. আলী হোসেন, মো. শাহাব উদ্দিন, মো. লিয়াকত আলী, মো. আলী, আব্দুল বাতেন, মো. ইছাক মিয়া, মো. নূর মোহাম্মদ মোল্লা, মো. গিয়াস উদ্দিন, খন্দকার আবু জাফর, মো. কামাল হোসেন ও মো. শফিকুর রহমান বেপারীর মুক্তিযোদ্ধা গেজেটও বাতিল হয়েছে।

গেজেট বাতিলের তালিকায় আরও রয়েছেন চাঁদপুরের সুলতান আহাম্মদ তপাদার ও মো. ইলিয়াস খান।

গত ৭ জুন প্রথম ১১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় নতুন করে তালিকায় এই ৩৫ জনের নাম প্রকাশ করল মন্ত্রণালয়।

সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সব ধরনের তালিকা মিলে মোট মুক্তিযোদ্ধার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৫৬ জন। এর মধ্যে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন এমন সংখ্যা ২ লাখ ৫১ হাজার ২৮৫। এদের অনেকের নাম একাধিক গেজেটে বা দলিলে রয়েছে। বর্তমানে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ১ হাজার ৪৬১ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা