সাহেদের ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি
জাতীয়

সাহেদের দশদিনের রিমান্ড চাইবে ডিবি

নিজস্ব প্রতিবেদক:

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে তাকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

কোভিড-১৯ বা করোনা চিকিৎসার নামে প্রতারণার মামলায় সাহেদকে দশদিনের রিমান্ডে চাইবে ডিবি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাহেদকে আদালতে হাজির করে এ রিমান্ডের আবেদন জানানো হবে বলে বুধবার (১৫ জুলাই) জানান ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। রিজেন্টের প্রতারণার মামলাটির তদন্ত করছে ডিবি।

তিনি জানান, মামলার প্রধান আসামি রিজেন্টের চেয়ারম্যান সাহেদকে বুধবার হেফাজতে পেয়েছে ডিবি। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হবে।

বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স্বাস্থ্য পরীক্ষা শেষে সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেল ৫টা ১৫ মিনিটে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক্সরে ও ইসিজি রিপোর্ট ভালো এসেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সাহেদের সঙ্গে এ সময় মাসুদ পারভেজ নামে আরেকজন ছিলেন।

বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে কয়েকদিন ধরেই নিজের অবস্থান পরিবর্তন করেছিলেন সাহেদ। অর্থাৎ একদিন এ জায়গায় তো পরদিন অন্য জায়গায়। র‍্যাব তাকে ফলো করে।

র‍্যাব মহাপরিচালক বলেন, তিনি ঢাকা ছেড়েছেন, আবার ঢাকায় ফিরেছেন, আবার বের হয়েছেন। এসবের মধ্যেই ছিলেন। এই পুরো সময়টাতে তিনি কখনও ব্যক্তিগত গাড়ি, কখনও হেঁটে, কখনও ট্রাকে চলাচল করেছিলেন। অবশেষে নৌকা দিয়ে পার হওয়ার সময় আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা