এবার ‘আসল’ রিজেন্ট গ্রুপ দিলো চাঞ্চল্যকর তথ্য
জাতীয়

এবার ‘আসল’ রিজেন্ট গ্রুপ দিলো চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাবের কাছে সদ্য গ্রেপ্তার সাহেদকে নিয়ে এবার চাঞ্চল্যকার তথ্য দিলেন ‘আসল’ রিজেন্ট গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার তারেক আকবর খন্দকার। রিজেন্ট গ্রুপের ফেসবুক পেইজে ভিডিও বার্তায় সাহেদের প্রতারণার বেশ কিছু তথ্য তুলে ধরেন তিনি।

ব্যারিস্টার তারেক আকবর ওই ভিডিওতে বলেন, ‘রিজেন্ট গ্রুপ ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। আজ পর্যন্ত তারা সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। এটি সরকারের নিবন্ধিত কোম্পানি। কিন্তু সম্প্রতি একটি ফেইক রিজেন্ট গ্রুপের নাম শোনা যাচ্ছে। যারা উত্তরার রিজেন্ট হাসপাতালের মালিক। যাদের প্রধান কার্যালয় রাজধানীর উত্তরায়। তাদের ওয়েবসাইটে আমাদের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘২০১৫ সালের ফেক রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ কক্সবাজারের ইনানীতে আমাদের জায়গার সামনে দাঁড়িয়ে একটি ছবি তোলেন। পরে ব্যক্তিগত ফেসবুকে সেই ছবি আপলোড করে লেখেন ‘প্রজেক্ট ভিজিট’। নিশ্চয় কু-উদ্দেশ্য না থাকলে অন্যের জমিতে দাঁড়িয়ে ছবি তুলে তিনি ‘প্রজেক্ট ভিজিট’ লিখতেন না। এছাড়া গুলশান সোসাইটির একটি প্রোগ্রামে দুইজন লোক এসে আমাকে বলেন, তারা রিজেন্ট গ্রুপের ডিরেক্টর। অথচ আমি তাদেরকে চিনি না। কথাবার্তায় জানতে পারি, ডিরেক্টর হতে তারা দুই কোটি করে টাকা দিয়েছেন ফেক রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে। কিন্তু আজ পর্যন্ত তারা কোনো কাগজপত্র পাননি। এতে আমি বুঝলাম, এসব বাটপারি করেই তারা ব্যবসা চালান।’

তিনি বলেন, ‘আমরা ২০১৫ সালে উত্তরার সেই ফেক রিজেন্ট গ্রুপকে লিগ্যাল নোটিশ পাঠাই। সেখানে আমাদের রিজেন্ট গ্রুপের নাম ব্যবহারের জন্য আমরা দুইশ’ কোটি টাকার মানহানি মামলার কথা বলি। তাদেরকে বলা হয়, যেন আমাদের নাম ব্যবহার না করেন।’

ব্যারিস্টার তারেক খন্দকার বলেন, ‘আমি মনে করি, সাহেদের মতো যারা বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে প্রতারণার আশ্রয় নেন, তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন। কারণ, তাদের জন্য সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা