জাতীয়

দুপুর ৩ টায় র‍্যাবের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

উত্তরা অভিযানের পর রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে কুর্মিটোলা র‍্যাব সদর দফতরে নেয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে তাকে সেখানে নেয়া হয়। সেখানে তাকে গোয়েন্দা ইউনিটে রাখা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানায়, সাহেদকে নিয়ে দুপুর ৩ টায় র‍্যাব সংবাদ সম্মেলন ডেকেছে। সেখানে গ্রেফতার, অভিযান ও সাহেদের প্রতারণা নিয়ে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন র‍্যবের মহাপরিচালক।

এর আগে সাহেদকে নিয়ে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ফ্লাটে অভিযান চালানো হয়। র‌্যাব সাহেদকে নিয়ে দুপুর ১২টা ২৬ মিনিটে ওই ভবনের ভেতরে প্রবেশ করে।

তখন তিনি বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা ছিলেন। এর আগে ১২ টা ১৫ মিনিটে ওই ভবনে র‍্যাবের নির্বাহী মেজিস্ট্রেট সারোয়ার আলম প্রবেশ করেন। এরপর দুপুর ১২টা ৫০ মিনিটে তাকে নিয়ে ওই ভবন থেকে বের হয় র‌্যাব।

র‍্যাবের অভিযান শেষ করার পর উত্তরার সেক্টর -১১ এর ২০ নম্বর সড়কের ৬২ নম্বর ‘সিএইচএল বাইতুল ইহসান’ ভবনটির কেয়ারটেকার মো. তারা মিয়া সাংবাদিকদের জানান, এই ফ্ল্যাটের মালিক ইয়াহিয়া খান নামের এক ব্যক্তি। ২ মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নেন সাহেদ। শুনেছি এখানে একটি ল’ ফার্ম করার কথা ছিল। ভাড়া ছিল ৩০ হাজার টাকা। অফিসও সাজানো হয়েছে। তবে ফার্মটি চালু হয়নি। এ ছাড়া সাহেদের নামে ফ্ল্যাটটি ভাড়া নেয়া হলেও তিনি কখনও এখানে আসেননি।

এদিকে ফ্ল্যাটটি থেকে কী উদ্ধার করা হয়েছে, তা এখনও জানায়নি র‍্যাব। তবে অভিযানের এক পর্যায়ে র‍্যাব সদস্যরা লোহার শাবল নিয়ে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করেছিলেন। কিন্তু এটি দিয়ে তারা কী করেছেন, কিছুই জানানো হয়নি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা