জাতীয়

পাপুলের কারণে শ্রম রফতানি বন্ধের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি:

কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের মোবাইল ফোনে দেশটির অনেক রাঘব বোয়ালের তথ্য পেয়েছে তদন্ত কর্মকর্তারা। তার মোবাইলে কুয়েতের স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বেশ কয়েকজন কুয়েতের সংসদ সদস্যের তথ্য পাওয়া গেছে। পাপুলের কারণে বাংলাদেশ থেকে শ্রম রফতানি বন্ধ করে দিতে পারে কুয়েত সরকার। এছাড়া গোটা শ্রম বাজারকে ঢেলে সাজানোর উদ্যোগ হিসেবে সরকারি কাজে বিদেশি লোক কমানোসহ ভ্রমণ ভিসা বন্ধ হতে পারে।

সোমবার (২৯ জুন) কুয়েতের সংবাদমাধ্যম আরবটাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ওই ফোনে যেসব কর্মকর্তার ছবি ও ভিডিও আছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে এবং একজন শীর্ষ আমলা বরখাস্ত হতে পারেন বলে জানিয়েছে পত্রিকাটি।

প্রতিবেদনে জানানো হয়, যে শীর্ষ আমলা পাপুলের কাজে সহায়তা করেছিল তার সেক্রেটারি ঘুষ খাওয়ার কথা স্বীকার করেছে। ঘুষ আদান-প্রদান এমনভাবে হয়েছে যাতে করে ওই শীর্ষ কর্মকর্তা ও পাপুলের মধ্যে কোনও লেনদেন হয়েছে এটি বোঝা না যায়।

পাপুলের কোম্পানিকে ২৩ হাজার বাংলাদেশিকে চাকরি দেওয়ার অনুমতি পাইয়ে দেওয়ার জন্য ওই কর্মকর্তা তার ক্ষমতা ব্যবহার করেছিল। কিন্তু যে সময়ে এই ঘটনা ঘটে তখন বাংলাদেশিদের ভিসা দেওয়া নিষেধ ছিল। পাপুল শুধু যে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছে তাই না, কুয়েতের একাধিক সংসদ সদস্যের সঙ্গে তার ছিল অবৈধ ব্যবসায়িক সম্পর্ক।

সংবাদপত্রের প্রতিবেদনে আরও জানানো হয়, কুয়েতের দুই জন সংসদ সদস্যের বিরুদ্ধে অর্থপাচার ও ভিসা বাণিজ্যের অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার অনুমতি চেয়ে স্পিকারের কাছে আবেদন করা হয়েছে। এছাড়া তৃতীয় আরেকজন সংসদ সদস্যের নাম তদন্তে উঠে আসলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে কিছু বলেনি কুয়েত সরকার। তবে একটি বিষয় পরিষ্কার, কুয়েতে আগামী সংসদ নির্বাচনে পাপুলের দুর্নীতির ঘটনা বড় ধরনের প্রভাব রাখতে পারে, এমনটা ধারণা করছে আরবটাইমস।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা