জাতীয়

রাতেই উদ্ধার হবে ‘মর্নিং বার্ড’: বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক:

রাতের মধ্যেই ‘মর্নিং বার্ড’ লঞ্চটি উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ঘটনাস্থলে আসতে না পারায় ম্যানুয়াল পদ্ধতিতেই চলছে উদ্ধার অভিযান।

বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে আমাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি রাতের মধ্যেই জাহাজটি সম্পূর্ণরূপে উদ্ধার করতে পারবো।

তবে রাতের মধ্যে ম্যানুয়ালি উদ্ধার কাজ সম্পন্ন করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজটি এখানে এসে পৌঁছালে আমরা কাজ শুরু করতে পারতাম। কিন্তু এটা সন্ধ্যার মধ্যে আসতে পারেনি। পরবর্তীতে পরিকল্পনা করা হয়, বিআইডব্লিউটিএ'র নিজস্ব আইটেমের অংশ হিসেবে কিছু কুশন আছে। যেগুলো জাহাজের ধ্বংসাবশেষের নিচে স্থাপন করে, পরে সেখানে বাতাস ভরে দিলে উপরে উঠে আসে। কাজটি ম্যানুয়ালি সেট করতে হয় ডুবুরির মাধ্যমে। এই কাজ চলমান আছে। এটা যেহেতু ম্যানুয়ালি করতে হচ্ছে তাই সময়সাপেক্ষ ব্যাপার। এটা কখন শেষ হবে বলা যাচ্ছে না এই মুহূর্তে।

তিনি বলেন, রাত হয়ে যাওয়ায় এখন পানির নিচে অনেকটাই অন্ধকার। সেখানে কাজ করতে ডুবুরিদের সময় বেশি লাগার কথা। তবে কাজ চলমান আছে।

সোমবার ২৯ জুন সকালে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা ছোট্ট দোতলা লঞ্চ মর্নিং বার্ডকে ধাক্কা দেয় ময়ূর-২ নামে আরেকটি লঞ্চ। এখন পর্যন্ত পুরুষ, নারী ও শিশুসহ ৩৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্য ও স্থানীয়রা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা