জাতীয়

বন্ধ হয়ে গেল সর্ববৃহৎ ফ্লাইং একাডেমি

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে বন্ধ হয়ে গেল দেশের মধ্যে পাইলট গড়ার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান আরিরাং ফ্লাইং স্কুল।

রোববার (২৮ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস বন্ধ ঘোষণা করে ফ্লাইং স্কুলটি।

স্কুলের শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের ফোন করে প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়াও আমরা অনেকের অগ্রীম টাকা দেয়া ছিল। প্রতিষ্ঠানে গিয়ে সেই টাকা বুঝে নেয়ার কথাও জানিয়েছে তারা।

আরিরাং ফ্লাইং স্কুলের একজন কর্মকর্তা বলেন, এটি দক্ষিণ কোরিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান। গতকাল হঠাৎ করে সেখান থেকে সিইও জানালেন যে, অনিবার্য কারণে স্কুল বন্ধ থাকবে।

গত কয়েক বছরে আরিরাং ফ্লাইং স্কুল থেকে মোট ১০০’র বেশি পাইলট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি সব এয়ারলাইন্সে কর্মরত আছেন।

বর্তমানে অর্ধশতাধিক শিক্ষার্থী এই স্কুলে আকাশে উড়তে শিখছিল।

দক্ষিণ কোরিয়াভিত্তিক শিল্প গ্রুপ ইয়াংওয়ানের অঙ্গ প্রতিষ্ঠান এরিরাং ফ্লাইং স্কুল। ২০১০ সালে ফ্লাইং স্কুল প্রতিষ্ঠার অনুমতি পায়।

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের প্রকৃতির লীলাভূমি ও আধুনিক সুযোগ-সুবিধার এক অপূর্ব সম্মিলনের মধ্যে এই হবু বৈমানিকদের প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোলা হয়েছিল।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানার মধ্যেও রয়েছে হাতে-কলমে বিমান চালনা শেখার আরেকটি কেন্দ্র।

ইয়াংওয়ান গ্রুপের মালিকানায় আরিরাং এভিয়েশন নামের একটি কোম্পানি রয়েছে। এই কোম্পানিটি বর্তমানে করপোরেট ফ্লাইট, চার্টার ফ্লাইট ও এয়ার অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা