পাট কল
জাতীয়

পাটকল রক্ষায় শুরু হচ্ছে শ্রমিক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি:

রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় সংবাদ সম্মেলন ও অবস্থান ধর্মঘট পালনসহ চার দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদ শুক্রবার (২৬ জুন) রাতে এ কর্মসূচি ঘোষণা করেছে। পাটকল রক্ষায় প্রয়োজনে আত্মাহুতির দেওয়ার মতো কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও শ্রমিক নেতারা জানিয়েছেন।

সন্ধ্যায় ইস্টার্ন জুট মিল সিবিএ কার্যালয়ে খুলনার ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-ননসিবিএ এবং পাটকল শ্রমিক লীগের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইস্টার্ন জুট মিলের সিবিএর সভাপতি ফরাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতারা মন্ত্রণালয় ও বিজেএমসি কর্তৃক মিলের উৎপাদন বন্ধ ঠেকাতে কর্মসূচি গ্রহণ করেন।

কর্মসূচি অনুযায়ী শনিবার (২৭ জুন) সকাল ১০টায় স্ব স্ব মিল গেটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে কর্মসূচি অবহিত করা হবে। রবিবার (২৮ জুন) সকাল ১১টায় সংবাদ সম্মেলন ও সোমবার (২৯ জুন) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রমিক পরিবারের সন্তানদের রাজপথে অবস্থান কর্মসূচি পালিত হবে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ২টা থেকে মিল গেটে এবং মিলের অভ্যন্তরে শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালিত হবে।

ইস্টার্ন জুট মিলের সিবিএর সভাপতি ফরাজী নজরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ এসব কর্মসূচির মাধ্যমে মিলের উৎপাদন বন্ধের পরিকল্পনা পরিবর্তনের দাবি জানানো হবে। দাবি আদায় না হলে অনশনসহ আত্মাহুতি কর্মসূচি হাতে নেওয়া হবে।

এদিকে রাষ্ট্রায়ত্ত পাটকল ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে এবং পাট শিল্পের আধুনিকায়নের দাবিতে বাম গণতান্ত্রিক জোট, খুলনা জেলা শাখার উদ্যোগে রোববার বেলা সাড়ে ১১টায় মহানগরীর পিকচার প্যালেস মোড়ে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রণ্ট-খুলনা জেলা শাখার উদ্যোগেও মানববন্ধন হবে।

এ মানববন্ধন কর্মসূচির মাধ্যমে বিজেএমসি আওতাধীন ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিল, খালিশপুর জুট মিলের শ্রমিকদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং কর্মহীন শ্রমিকদের কর্মসংস্থান ও নগদ সহায়তার জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানানো হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা