জাতীয়

গণমাধ্যম মালিকদের অনিয়ম নিয়ে ডিইউজে’র হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি:

করোনা পরিস্থিতিতে দেশের বেশ কিছু গণমাধ্যমে ছাঁটাই, বাধ্যতামূলক ছুটি, বেতন হ্রাস, চুক্তিভিত্তিক নিয়োগের পাঁয়তারা বন্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। সংগঠনটি অভিযোগ করেছে, করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু প্রতিষ্ঠান এই পাঁয়তারা চালাচ্ছে।

শুক্রবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। তারা এই পরিস্থিতিতে অবিলম্বে সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘কোনও ধরনের ঘোষণা ছাড়া দ্যা ইন্ডিপেন্ডেন্টসহ কয়েকটি পত্রিকার প্রিন্ট ভার্সন বন্ধ করে দেওয়া হয়েছে। কালের কণ্ঠ পত্রিকায় গণছাঁটাই চলছে, নিউ নেশন, এশিয়ান এইজ, মানবজমিন পত্রিকায় বেতন হ্রাসসহ ছাঁটাই, বাধ্যতামূলক ছুটির পাঁয়তারা চলছে।’

বিবৃতিতে নেতারা বলেন, ‘জীবিকা ধ্বংসে এই ষড়যন্ত্র মূলত সমাজে অস্থিরতা তৈরির অপকৌশল। শিল্পে ও সমাজে অস্থিরতা তৈরির দায় মালিক পক্ষকেই নিতে হবে। জীবিকা রক্ষার প্রয়োজনে রক্ত দিয়ে হলেও দাবি আদায়ে আরও কঠিন শপথ নিয়ে রাজপথে নামবে সাংবাদিকরা।’

ডিইউজে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘গণমাধ্যম মালিকেরা তাদের পাঁয়তারা অবিলম্বে বন্ধ না করলে প্রয়োজনে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে। অল্প সময়ের মধ্যে কঠিন কর্মসূচির ডাক দেওয়া হবে, যা কারও জন্যই মঙ্গলকর হবে না।’

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা