জাতীয়

রাজধানীর শেওড়াপাড়ায় গ্যাস লাইনে আগুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে।

শুক্রবার ২৬ জুন ভোর ৪টা ৪০ মিনিটে গ্যাস লাইনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চেষ্টায় সকাল ৭টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যাস লাইন ফেটে যাওয়ায় শুক্রবার বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লাইন বন্ধ করতে দেরি হওয়ায় আগুন নেভাতে সময় বেশি লেগেছে। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার মানুষ পড়েছেন বিপাকে। বিশেষ করে সকালের রান্না অনেক বাসায় সম্ভব হয়নি।

কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন বলেন, অগ্নিকাণ্ডের কারণে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। বর্তমানে গ্যাস লাইন মেরামতের কাজ চলায় মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডির একাংশ, শ্যামলী ও কল্যাণপুর এলাকায় বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের জরুরি সেবা শাখার ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন জানান, গ্যাস লাইনে আগুন লাগার পর তা আর নেভানো যাচ্ছিল না। তাই আগুন নেভাতে গাবতলী ডিআরএস বন্ধ করতে হয়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, গ্যাস লাইনের মেরামতের কাজ শেষ হলেই সবজায়গায় গ্যাসের সরবরাহ সচল হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা