জাতীয়
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছিলেন লেবাননের এক ব্যবসায়ী। পরে প্রমাণ হয়, সংযুক্ত আরব আমিরাত থেকে অর্থপাচার করে বাংলাদেশে সেই অর্থ এনেছিলেন তিনি। এ ঘটনায় তার সাজাও হয়েছে। তবে বাংলাদেশের আদালতে থমকে আছে তার বিচারপ্রক্রিয়া।

বুধবার (০৭ অক্টোবর) সকালে সেই মামলার খবর নিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। এ সময় তিনি সুনির্দিষ্ট একটি অর্থপাচার মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে তথ্য জানতে চান। সেসময় রাষ্ট্রদূতকে বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোনো উত্তর দিতে রাজি হননি।

মামলার নথি ঘেঁটে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাতে অবস্থিত কোম্পানি রাকিয়ার সাবেক সিইও খাতের মাসাত দেশটি থেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থপাচার করেন। এর মধ্যে বাংলাদেশের তিনটি কোম্পানিতে বিনিয়োগ করেন তিনি। এগুলো হলো-মিরপুরের রাকিন সিটি, স্টার সিরামিক ও স্টার পোর্শলেইন।

অর্থপাচারের ঘটনায় খাতের মাসাতকে সাজা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও রয়েছে। অথচ বাংলাদেশে এ-সংক্রান্ত মামলার শুনানি ২০২১ সাল থেকে হাইকোর্টে হয়নি। এ বিষয়েই খোঁজখবর নিতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত।

আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে চাহিদামাফিক তথ্য দিয়ে সহযোগিতা করবে বাংলাদেশ। মামলার ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমি রাষ্ট্রদূতকে বলেছি যে, সরকার ও রাষ্ট্রের পক্ষ থেকে ইউএইকে এবং আরএকেকে সহযোগিতা করার জন্য আমাদের যে উদ্যোগ, সেটা অব্যাহত থাকবে। সেটা আরও গতিশীল করা হবে।’

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা