ছবি: সংগৃহীত
জাতীয়

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ। তারাই দেশ গড়ার যোদ্ধা। কৃষকদের সম্মান ও অনুপ্রাণিত করতে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন এবং অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কৃষি পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, কৃষি দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। কৃষকের ঘাম ও পরিশ্রমের পাশাপাশি নতুন নতুন উচ্চফলনশীল জাত উদ্ভাবন এবং আধুনিক কৃষি প্রযুক্তির যথাযথ ব্যবহারের ফলে ফসল উৎপাদন বহুগুণ বেড়েছে। কৃষকেরা সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়টি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, কৃষিপণ্য ও শস্য যাতে সহজে ভোক্তার কাছে পৌঁছাতে পারে এবং কৃষক যাতে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান, সে জন্য কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ বিষয়ে কৃষকদের আরও উদ্যোগী, সচেতন ও সজাগ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষকদের উন্নয়নে সরকার একটি নতুন স্কিম চালু করেছে। এতে ইতোমধ্যে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের মতো বর্তমান সরকারও কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। পাশাপাশি সহজ শর্তে কম সুদে কৃষিঋণের ব্যবস্থা করাসহ কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশে উৎপাদিত ফলমূল ও কৃষিজাত পণ্যের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। এসব পণ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে রপ্তানিতে আরও উদ্যোগী হতে হবে। এতে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিও উপকৃত হবে।

এ ছাড়া কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে শিল্প-কারখানা স্থাপন, আধুনিক হিমাগার গড়ে তোলা এবং খামারে আধুনিক সোলার প্যানেলের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে কৃষিঋণের সুদের হার, বিশেষ করে এনজিও থেকে নেওয়া ঋণের সুদ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চলন্ত বাস থেকে ফেলে ২ যাত্রীকে হত্যা, মহাসড়ক অবরোধ

ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই নৈশকোচের যাত্রীকে হত্...

মুন্সীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৩৭ কিশোর-তরুণ কারাগারে

মুন্সীগঞ্জ শহর সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে &lsquo...

ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার

ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প...

পঞ্চগড়ে নাইট কোচের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত, আহত ২

পঞ্চগড় সদর উপজেলায় দ্রুতগতির একটি নাইট কোচ ও অটোরি...

ডিসেম্বরেই কি সাতপাকে বাঁধা পড়ছেন মিমি!

কলকাতার বিনোদন দুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা