জাতীয়

 উপনির্বাচনে সেলিম ও জাহাঙ্গীর বিএনপির দুইপ্রার্থী

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাতে স্তবির সমগ্র বিশ্ব এরই,মধ্যে সাংবিধানিক বাধ্যবাদকতার জন্য দুটি শুন্য আসনে নির্বাচনের তারিখ ঘোষনা করে নির্বাচন কমিশনার। শুন্য ঘোষিত উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য সেলিম রেজা এবং ঢাকা-১৮ আসনে মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১২ নভেম্বর সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর গত ২৮ সেপ্টেম্বর এ দু’টি আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় ১৩ অক্টোবর, যাচাই-বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ ১২ নভেম্বর। দু’টি আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ভোট হবে বলে সচিব জানান।

তিনি জানান, অন্যান্য নির্বাচনের সময় ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকলেও ঢাকা-১৮ আসনের ক্ষেত্রে এ বিধান থাকছে না। এমনকি যান চলাচলে খুব একটা বিধিনিষেধ থাকছে না। সচিব জানান, ওই নির্বাচনি এলাকার কোনও ভোটাররা চাকরিজীবী হলে তারা অফিস থেকে অনুমতি নিয়ে ভোট দিতে যেতে পারবেন।

গত ৯ জুলাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনটি শূন্য হয়। অন্যদিকে গত ১৩ জুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা