জাতীয়

শিক্ষকদের কঠোর নির্দেশনা শিক্ষা অধিদফতরের

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে শিক্ষকদের উদ্দেশে কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অধিদফতরের মহাপরিচালক ড. অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় এ আদেশ জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, রাষ্ট্র, ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থী কোনো বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা, ছবি, অডিও, ভিডিও আপলোড করা, পোস্টে কমেন্ট ও লাইক দেয়া এবং শেয়ার করতে পারবেন না কলেজের শিক্ষকরা।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা জারি করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালালে দুই জন বেসরকারি শিক্ষকের এমপিও স্থগিত করা হয়।

যেসব নির্দেশনা দেওয়া হয়েছে

১. সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্ট, ছবি ভিডিও বা অডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান আ অন্য কোনো সার্ভিস বা পেশাকে হেয় প্রতিপন্ন করে, এমন কোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।

২. জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন আ ধর্মনিরপেক্ষতা নীতি পরিপন্থী কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

৩) জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো লেখা, অডিও বা ভিডিও প্রকাশ বা শেয়ার করা এবং ভিত্তিহীন অসত্য বা অশ্লীল তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে।

৪) মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃপক্ষ সামাজিক ও যোগাযোগ মাধ্যম ব্যবহারের গাইডলাইন, চাকরির বিধিবিধানাবলী এবং এ সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করে কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন।

৫. প্রতিষ্ঠান প্রধানরা কোনো কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিধি ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রয়োজনে তদন্ত করে এর প্রমাণ আঞ্চলিক অফিসের মাধ্যমে অধিদফতরকে অবহিত করবেন।

৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় বিভিন্ন গ্রুপ বা পেইজে অ্যাডমিনরা পোস্ট/কমেন্ট ইত্যাদি অনুমোদনে করার সময় সরকারি নীতিমালার পরিপন্থী স্ব স্ব প্রতিষ্ঠান, দফতর ও সংস্থার বিপক্ষে অবস্থানকারী কোনো পোস্ট অনুমোদন করবেন না। অন্যথায় এডমিন এবং পোস্টদাতা উভয়েই সরকারি বিধি অনুযায়ী অভিযুক্ত হবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলের গেট থেকে ককটেল উদ্ধার 

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ফটকে...

রাজশাহীকে রেশম শিল্পনগরীতে রূপ দিতে সহযোগিতা করবে রাসিক

রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সঙ্গে...

সুন্দরবনে অভিযানে ডাকাত সর্দার আসাবুর আটক, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সুন্দরবনে পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-ক...

কোম্পানীগঞ্জে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চে...

কোম্পানীগঞ্জে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাদরাসা দারুল আরকামের অভিভাবক সমাবেশ ও বার্ষিক শিক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা