হাসপাতাল থেকে কারাগারে ক্যাসিনো সম্রাট
জাতীয়

হাসপাতাল থেকে কারাগারে ক্যাসিনো সম্রাট

নিজস্ব প্রতিবেদক : ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে হাসপাতাল থেকে কারাগারে ফেরত নেওয়া হয়েছে।

এক বছর পর বুধবার (৭ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইইউ) হাসপাতাল থেকে সম্রাটকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফেরত নেওয়া হয়।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার দাশ। তিনি জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে সম্রাটকে হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সম্রাটকে কারাগারের হাসপাতালে রাখা হয়েছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল জেলা প্রশাসক কারাগার পরিদর্শনে আসেন। এসময় তিনি সম্রাটের স্বাস্থ্যের খোঁজখবর নেন। উল্লেখ্য, ক্যা‌সি‌নোবি‌রোধী অভিযা‌নে গত বছর ৭ অক্টোবর সম্রাট‌কে কু‌মিল্লার ১৪ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এরপর অস্ত্র ও মাদক মামলায় সম্রাট‌কে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দুদক তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে।

উল্লেখ্য, গ্রেপ্তারের পর কারাগারে আসার এক দিন পর সম্রাটকে রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক সপ্তাহ থাকার পর সমালোচনার মুখে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।

গত বছরের ২৪ নভেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের চিকিৎসক ‘বুকে ব্যথা’ জানিয়ে সম্রাটকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করেন।

সান নিউজ/বিএম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা