সোনারগাঁয়ের সামনে টিকিটের অপেক্ষায় প্রবাসীরা
জাতীয়

সোনারগাঁয়ের সামনে টিকিটের অপেক্ষায় প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক :

সোনার হরিণ নামক টিকিটের জন্য আজও সোনারগাঁ হোটেলে সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে ভিড় করছেন প্রবাসীরা। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল থেকেই অপেক্ষা করছেন কয়েক শতাধিক প্রবাসী। প্রবাসীরা বলছেন, টিকিট পাওয়ার কষ্ট স্বার্থক হবে ঠিকঠাক মতো সৌদি পৌঁছানোর পর।

সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার মেসেজপ্রাপ্ত লোকজনই টিকিট নিতে এসেছেন। ১৯ ও ২০ অক্টোবর যাদের ভিসার মেয়াদ শেষ, তাদেরই ডাকা হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে কোনো টোকেনধারীকে টিকিট দেওয়া হচ্ছে না। এরই মধ্যে টোকেনধারীদের টিকিট দেওয়া শেষ হয়েছে। তবে দু'চারজন যারা বাদ পড়েছেন, নানা কারণে টিকিট নিতে পারেননি, তাদের টিকিট দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরজমিনে সোনারগাঁও হোটেলে গিয়ে দেখা যায়, সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য সোনারগাঁও হোটেলের প্রাচীরের ভেতরে মেঝেতে বসে অপেক্ষা করছেন শতাধিক প্রবাসী। এছাড়া এয়ারলাইন্স কার্যালয়ের সামনে লাইনে দাঁড়িয়ে যারা অপেক্ষা করছেন, তাদের টিকিট দেওয়া শুরু হয়েছে। জানা গেছে, ভিসার মেয়াদ কম যাদের, তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাচ্ছেন। এ নিয়মেই গত ক'দিন ধরে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স।

গত রোববার (৪ অক্টোবর) টোকেনের দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। জনসমুদ্রে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁও।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা