‘পৃথিবীকে রক্ষায় পদক্ষেপ নেওয়ার এখনই সময়’
জাতীয়

‘পৃথিবীকে রক্ষায় পদক্ষেপ নেওয়ার এখনই সময়’

নিজস্ব প্রতিবেদক :

পৃথিবীকে রক্ষায় পদক্ষেপ নেওয়ার এখনই সময়, আগামীকাল নয়। বিশ্ব নেতাদের প্রতি এ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি ‘মিডনাইট সারভাইভাল ডেডলাইন ফর দ্য ক্লাইমেট’ শীর্ষক জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরামের (সিভিএফ) লিডার্স ইভেন্টে একথা বলেন।

সিভিএফ এর বর্তমান চেয়ারম্যান হিসেবে বৈশ্বিক নেতাদের এ ভার্চ্যুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, পৃথিবীকে রক্ষায় আর দেরি না করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নিতে হবে। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে আমরা কেবলই হারবো। আমাদের সব কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সচেতনভাবে আমাদের বাঁচিয়ে রাখার অতিপ্রয়োজনীয় সিস্টেমগুলো ধ্বংস করে দিচ্ছি। সুতরাং পৃথিবীকে রক্ষায় পদক্ষেপ নেওয়ার এখনই সময়, আগামীকাল নয়।

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) চেয়ার, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমান ক্ষতি কমিয়ে আনতে প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়নের ওপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিভিন্ন দেশের সরকারের শুধু প্যারিস চুক্তির আওতায় জাতীয় অবদানে সন্তুষ্ট থাকা উচিত হবে না। তাদের লক্ষ্য ও অবদান আরো বাড়ানো দরকার। জলবায়ু ও পৃথিবীর জন্য ‘ক্লাইমেট জাস্টিস’ ধারণাটি অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে।

দুর্যোগ প্রশমন, অভিযোজন, দুর্যোগ মোকাবিলা ও পুনরুদ্ধারে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতিবছর কমপক্ষে ১০০ বিলিয়ন ডলার সরবরাহ নিশ্চিত করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রযুক্তিতে প্রবেশ সুবিধার পাশাপাশি অর্থায়নে বড় অর্থনীতির দেশগুলো, মাল্টিলেটারাল উন্নয়ন ব্যাংকস (এমডিবি) ও আর্ন্তজাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (আইএফআই) আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা