জনসমুদ্র সোনারগাঁও, টোকেন পেয়েছে ৪৫০ জন
জাতীয়

জনসমুদ্র সোনারগাঁও, টোকেন পেয়েছে ৪৫০ জন

নিজস্ব প্রতিবেদক :

জন সমুদ্রে পরিনত হয়েছে হোটেল সোনারগাঁও। এই হোটেলের এক পাশে রয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়। বিগত কয়েক দিন ধরে টিকিট প্রত্যাশিদের অবস্থান এখানে। সরকারের হস্তক্ষেপে কিছুটা আশার আলো দেখলে ও বিপদ পিছু ছাড়ছেনা সৌদি প্রবাসীদের। আজ ৪৫০ জনকে টোকেনের জন্য ডাকা হয়েছিলো। অথচ এখন রাজধানী পরিণত হয়েছে জনসমুদ্রে।

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স রোববার ৪৫০ জনকে টোকেন দেওয়ার ঘোষণা দিয়েছিলো। এরপর থেকে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর হোটেল সোনারগাঁও। এখন পরিস্থিতি সামাল দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (৪ অক্টোবর) ভোর থেকেই টোকেনের আশায় জড়ো হন এই প্রবাসীরা। সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, রোববার ই১ থেকে ১০০ এবং ইয়েলো কালার ১ থেকে ই ৩৫০ পর্যন্তকে টোকেনের জন্য ডাকা হয়েছিল।সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো হোটেলের চারপাশে হাজারো মানুষ জড়ো হয়ে আছেন। হোটেলের প্রবেশমুখ বন্ধ রয়েছে। টোকেনের দাবিতে বিক্ষোভ স্লোগান চলছে। পরিস্থিতি উত্তপ্ত।

আইন শৃঙ্খলা বাহিনী বারবার বলছে, সৌদি এয়ারলাইন্সের গেটে প্রবাসীদের অবস্থান নিতে। কিন্তু পুলিশের কথায় কর্ণপাত করছে না তারা।গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, নতুন টোকেন বিতরণ করা হবে ৪ অক্টোবর। এ ঘোষণার পর শনিবার (৩ অক্টোবর) রাত থেকে হোটেল সোনারগাঁওয়ের বাইরে অবস্থান নেন কয়েক সহস্রাধিক প্রবাসী। রোববার (৪ অক্টোবর) সকালে এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন হাজার হাজার প্রবাসী। পরিস্থিতি এত উত্তপ্ত যে, ব্যারিকেড দিয়েও ঢল ঠেকাতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ...

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমি...

চীনের জাতীয় দিবসে জামায়াত আমির

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা