‘রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেয়া হবে না’
জাতীয়

‘রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে অবস্থানরত ৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক।

মিয়ানমার সেনাবাহিনী যুগের পর যুগ তাদেরই নাগরিক রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে অমানবিক নির্যাতন চালালে সীমান্ত পার হয়ে প্রাণ বাঁচাতে নানা দেশে পালিয়ে যায় রোহিঙ্গারা। তার মধ্যে ১৯৭৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ১১ লাখের বেশি রোহিঙ্গা।

শুধু মাত্র বাংলাদেশ নয়, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, থাইল্যান্ড, ইন্দোশিয়াসহ নানা দেশে অবস্থান করছে আরও ৯ লাখের মতো রোহিঙ্গা।

কিন্তু হঠাৎ করে সৌদি আরবে অবস্থানরত ৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে দেশটি। এটি অনৈতিক ও নিন্দীয় বলে মনে করছেন সচেতনমহল।

কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ সরকার এমনিতে চাপের মুখে পড়েছেন। ঠিক সেসময়ে ভিনদেশে অবস্থানরত রোহিঙ্গাদের আমাদের দেশে চাপিয়ে দেয়ার জন্য যে ধরনের অপচেষ্টা চলছে, আমরা চাই না সৌদি সরকার এটা করুক।

আমরা কক্সবাজারবাসী সমন্বয়ক কলিম উল্লাহ বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশকে যে ধরনের চাপ দিচ্ছে সৌদি আরব, সেই অধিকার সৌদি আরবের নেই।

সচেতন মহলের অভিযোগ, রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

কক্সবাজার পিপলস ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে বিশ্বে বিভিন্ন দেশের মোড়ল দেশগুলো আমাদের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী বলেন, কোন রোহিঙ্গাকেই বাংলাদেশি পাসপোর্ট দেয়া হবে না।

সৌদি আরবে অবস্থানরত ৫৪ হাজার রোহিঙ্গার বিষয়টি নিয়ে ২৭ সেপ্টেম্বর জরুরি বৈঠকে বসবেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা