নুরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আজ বিক্ষোভ
জাতীয়

নুরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আজ বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

ডাকসু ভিপি নুরুল হক নূর ও তার সহযোদ্ধাদের ওপর মিথ্যা ধর্ষণের মামলা দেওয়ায় এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পুলিশের অতর্কিত হামলা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব এবং সারা দেশে সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এদিকে, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে গতরাত সাড়ে ৮টার দিকে আটক করে পুলিশ

এর দেড় ঘণ্টার ব্যবধানে ছেড়ে দিয়ে রাত সাড়ে ১১টার দিকে তাঁকে আবার তুলে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে রাত ১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধর্ষণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গত রোববার রাতে রাজধানীর লালবাগ থানায় নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এটিকে ষড়যন্ত্র উল্লেখ করে গতকাল টিএসসিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সেখান থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় শাহবাগ এলাকায় পুলিশের সঙ্গে গোলযোগ হয়। এ সময় সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী ও পাঁচ পুলিশ সদস্য আহত হন। রাত সাড়ে ৮টার দিকে ওই মিছিল থেকে নুরসহ সংগঠনটির সাতজনকে আটক করে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) ওয়ালিদ হোসেন রাত পৌনে ৯টার দিকে জানান, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে মারধর করার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তবে রাত সাড়ে ১০টার দিকে নুরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখা যায়।

রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নুর ও তাঁর সংগঠনের একজনকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তাঁদের বহনকারী মাইক্রোবাসটি মেডিক্যালের গেট দিয়ে বের হওয়ার সময় নুরের কর্মী-সমর্থকদের বাধার মুখে পড়ে।

এ বিষয়ে রমনা ডিভিশনের ডিসি (ডিবি) এইচ এম আজিমুল হক জানান, আগে থেকেই নুরের অ্যাজমার একটু সমস্যা ছিল। এ জন্য তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। উপস্থিত নেতাকর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নুরসহ সবাইকে ছেড়ে দেওয়া হবে।

রাত ১টার দিকে পুলিশের আরেকটি সূত্র জানায়, নুরসহ আটক সাতজনকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে নুরসহ আটক অন্যদেরও ছেড়ে দেওয়া হয়।

এর আগে রাত ১০টার দিকে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নুর অসুস্থ বোধ করায় মুচলেকা নিয়ে তাঁকেসহ অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, 'নুরকে আটক করা হয়নি। অনুমতি ছাড়া মিছিল করায় তাকে নিয়ে এসে বসিয়ে রাখা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে।'

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা