নারায়ণগঞ্জে মসজিদে: বিস্ফোরণের ঘটনায় স্থানীয় মিস্ত্রি গ্রেপ্তার
জাতীয়

মসজিদে বিস্ফোরণের ঘটনায় এবার মিস্ত্রি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে স্থানীয় মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে আটক হওয়া বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের কোনো প্রকার অবহেলা ছিল কি না, তা উদঘাটনের চেষ্টা করছে মামলার তদন্তকারী সংস্থাটি।

রোববার (২০ সেপ্টেম্বর) সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, তল্লা বায়তুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ ঘটনায় ফতুল্লা জোনের বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের আওতায় নেওয়া হয়েছে। এছাড়া তিতাসের আটজন কর্মকর্তা-কর্মচারীকে দুইদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবহেলার বিষয়টি উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।

অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন আরও বলেন, মসজিদে বিস্ফোরণ একটি জাতীয় ইস্যু হয়ে গেছে। গুরুত্বের সঙ্গে এই তদন্ত কাজ চলছে। এলাকায় বাড়ি-ঘর নির্মাণকারী এবং মসজিদের সঙ্গে সংশ্লিষ্টদেরও পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।

যাদের অবহেলায় ঘটনা ঘটেছে, তাদের সকলকেই আইনের আওতায় নেওয়া হবে বলেও তিনি জানান।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

সান নিউজ/আরএইচ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা