পুলিশের গাড়িতে তোলা হয়েছে বিক্ষোভকারীদের
প্রবাস

বেতনের দাবিতে মালদ্বীপে প্রবাসীদের বিক্ষোভ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বকেয়া বেতনের দাবিতে মালদ্বীপে বিক্ষোভ করেছেন বাংলাদেশি শ্রমিকরা। পুলিশ বিক্ষোভ থামানোর চেষ্টা করলে আন্দোলকারীরা সংর্ঘষে জড়িয়ে পড়েন। এই ঘটনায় ৪১ জনকে আটক করেছে পুলিশ।

দেশটিতে সদ্য নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হাসান জানান, সোমবারের (১৩ জুলাই) এই বিক্ষোভে বাংলাদেশি ছাড়াও ভারত, ইন্দোনেশিয়ার শ্রমিকরা অংশ নেন। তবে আটকদের মধ্যে ঠিক কতোজন বাংলাদেশি তা এখনও নিশ্চিত নয়। সংর্ঘষে পুলিশের গাড়ি ভাঙচুর ও আহতের ঘটনা ঘটে।

প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, মালদ্বীপের হলুমালেতে আইল্যান্ড এক্সপার্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে ৬০০ এর বেশি শ্রমিক কাজ করেন। এর মধ্যে রয়েছেন প্রায় ৫০০ জন বাংলাদেশি, ১০০ জন ভারতীয় ও ৫০ জন ইন্দোনেশিয়ার নাগরিক। প্রতিষ্ঠানটি শ্রমিকদের সাতমাসের বেতন বকেয়া রেখেছে। গত ৭ জুলাই ও ২৫ জুনও বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আসেন কর্মীরা। এক সপ্তাহ আগে বকেয়া বেতন না পেলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। সে সময়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বিরোধ ও হাতাহাতি হয়। সে সময় কমপক্ষে ১৫ বাংলাদেশিকে আটক করে পুলিশ।

প্রবাসীরা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত ঘটে সোমবরা স্থানীয় সময় সকাল ৯টার দিকে। বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নামেন। পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে তারা প্রতিবাদ জানান। তারা ‍পুলিশের ওপর ইট পাটকেল ছোঁড়েন এবং গাড়ি ভাঙচুর করেন।

মালদ্বীপের সংবাদ মাধ্যম দ্য এডিশনের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের হামলায় পুলিশ সদস্যরা আহত হয়েছেন। পুলিশের গাড়িও ভাঙচুর করেছেন আন্দোলকারীরা। স্থানীয় সময় বেলা ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা