প্রবাস

 প্রবাসীদের ইকামার মেয়াদ বাড়াল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রবাসী শ্রমিকদের ইকামার মেয়াদ তিন মাস বাড়িয়েছে কুয়েতে সরকার।

সম্প্রতি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যে সকল প্রবাসীদের ইকামার মেয়াদ ১ মার্চ থেকে ৩১ মে'র মধ্যে শেষ হচ্ছে, তাদের সবাইকে তিন মাসের জন্য ‘সাময়িক রেসিডেন্সি’ (খুরুজ) সরকারের পক্ষ থেকে দিয়ে দেয়া হয়েছে।

করোনাভাইরাস ইস্যুতে কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশে জরুরি অবস্থার কারণে এই ব্যবস্থা চালু করেছেন বলে জানিয়েছেন কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী।

কুয়েতে এই তিন মাসের ‘সাময়িক রেসিডেন্সি’ (খুরুজ) সকল প্রবাসীসহ যারা কুয়েতে ভিজিট ভিসায় এসেছিলেন তাদের জন্যও প্রযোজ্য।

এছাড়াও ছুটিতে যে সকল প্রবাসী তাদের নিজ নিজ দেশে অবস্থান করছে এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য কুয়েত সরকার অনলাইনে ইকামা নবায়ন করার পদ্ধতি চালু করেছে।

যাদের ইকামা ৬ মাস অতিক্রম করেছে তাদের সবার ইকামার মেয়াদ ৩ মাস বাড়িয়ে দেয়া হয়েছে। অনলাইনে ইকামা লাগাতে www.moi.gov.kw ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

অপরদিকে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে একই পত্রিকায় আরেকটি সংবাদ প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, কুয়েতে যাদের আকামার মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে অথচ নবায়ন করা হয়নি, তাদের জন্য আকামা নবায়নের সুযোগ থাকছে না।

তবে তারা বর্তমান চলমান সাধারণ ক্ষমায় কুয়েত ত্যাগ করে পরবর্তীতে নতুন ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা