উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাপা: জিএম কাদের
রাজনীতি

উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাপা: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ চত্বরে বৃক্ষরোপণের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

রোববার ঢাকা-৫ ও নওগাঁ-৬ ও পাবনা-৪ শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর এবং পাবনা-৪ আসনে উপনির্বাচনের জন্য ২৬ সেপ্টেম্বর তারিখ ঘোষণা করা হয়।

এসব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে জানিয়ে দলটির চেয়ারম্যান জিএম কাদের বলেন, "জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সকল নির্বাচনে অংশ নেবে। সব উপনির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে প্রার্থিতা চূড়ান্ত করতে কাজ করছি আমরা। প্রতিটি আসনে জাতীয় পার্টি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে।"

জাপা চেয়ারম্যান বলেন, "জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি নিঃসন্দেহে অতুলনীয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাছাড়া আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়তেও বৃক্ষরোপণের বিকল্প নেই।"

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, নাজমা আক্তার এমপি, পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, তালুকদার নুরুল ইসলাম এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, সম্পাদকমণ্ডলীর সদস্য ইসহাক ভূইয়া, আবু তৈয়ব, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. আল মামুন উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা