'দলীয় পরিচয় কখনও অপরাধীকে রক্ষা করতে পারেনি'
রাজনীতি

'দলীয় পরিচয় কখনো অপরাধীকে রক্ষা করতে পারেনি'

নিজস্ব প্রতিবেদক:

'প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার থেকেছেন। অপরাধীকে দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্টা করেননি। অপরাধী যে দলেরই হোক না কেন বিচারের আওতায় আনা হয়েছে।'

রোববার (০৯ আগস্ট) সড়ক ও জনপথ বিভাগের গোপালগঞ্জ জোন, বিআরটিএবিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদের হত্যা নিয়ে একটি অশুভ চক্র অপপ্রচার করছে, উস্কানি দিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা ভাবছে, এ থেকে সুবিধা আদায় করবে, সরকার হটিয়ে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হত্যার সুষ্ঠ বিচারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এরই মাঝে কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাবাদ শুরু হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনগণের মনের ভাষা বোঝে বলেই যে কোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়। যেকোনো অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং তা এরই মধ্যে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ নানাভাবে কথা বলেন। ক্যাসিনোবিরোধী অভিযান, স্বাস্থ্যখাতে জেকেজি, রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে চলমান অভিযান চালাতে আগে সরকারকে কেউ বলে দেয়নি। শেখ হাসিনার সরকার নিজেই এ সকল অনিয়ম উদঘাটন করেছে, কোনো ধরনের ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি।

বিএনপির দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, যারা সরকারের সমালোচনা করছেন, তাদের আমলে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নিয়েছিলেন? দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই তাদের সফলতা। দলীয় গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে বিএনপি প্রমাণ করেছে, তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। যারা ঘোলা পানিতে মাছ শিকারে চিরাচরিত ষড়যন্ত্রে বিশ্বাসী, তাদের সকল অপচেষ্টা ব্যর্থ হবে।

এ ভিডিও কনফারেন্সে জেলার সড়ক উন্নয়নের চিত্র তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগের গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন। সদর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন মতবিনিময় সভায় বক্তব্য দেন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা