রাজনীতি

রংপুরে এরশাদের কবর জিয়ারত করলেন জি এম কাদের 

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন পার্টির চেয়ারম্যান ও তার ছোট ভাই জি এম কাদের এমপি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তিনদিনের সফরে লালমনিরহাট যাওয়ার পথে রংপুর নগরীর দর্শনা পল্লীনিবাসে বড় ভাইয়ের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা, সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, যুগ্ম অর্থ সম্পাদক আবু তৈয়ব ও কেন্দ্রীয় সদস্য অ্যাড. মোকাম্মেল চৌধুরী, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সহ সভাপতি প্যানেল মেয়র সামুসল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক ও যুগ্ন সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম শাফি, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাদেরী শান্তি, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল-মামুন ও কারমাইকেল কলেজ শাখার সদস্য সচিব আরিফ আলী প্রমুখ।

পরে জি এম কাদের সড়কপথে লালমনিরহাটে যান। এর আগে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে নামেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা