রাজনীতি

গণতন্ত্র সূচকে আট ধাপ এগিয়েছে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক:

সারা বিশ্বের গণতন্ত্রের সূচকে আট ধাপ এগিয়েছে বাংলাদেশ। বুধবার যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এসব তথ্য প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, বিশ্বের ১৬৫টি দেশ ও দুটি ভূখণ্ডের এই সূচকে ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ৮০তম। গত বছর ৮৮তম অবস্থানে ছিল বাংলাদেশ।

ইআইইউ এর গবেষণা শাখা ইন্টেলিজেন্স ইউনিট ২০০৬ সাল থেকে এই সূচক প্রকাশ করে আসছে। পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে তারা এই সূচক তৈরি করে। সেখানে সর্বোচ্চ স্কোর ১০। ওই মানদণ্ডগুলো- নির্বাচনী ব্যবস্থা ও বহুদলীয় অবস্থান, সরকারে সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার।

এবারের গণতন্ত্রের সূচকে বাংলাদেশের উন্নতির পাশাপশি স্কোরও বেড়েছে। গত বছর বাংলাদেশের স্কোর ছিল ৫.৭৭। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫.৮৮। এদিকে এই সূচকে বাংলাদেশের অগ্রগতি হলেও অবনমন হয়েছে ভারতের। গত বছর দেশটির অবস্থান ছিল ৪১তম। আর এবার সূচকে ভারতের অবস্থান ৫১তম।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে দুই ধাপ অগ্রগতি হয়ে এবার ৬৯তম অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। উন্নতি হয়েছে পাকিস্তানেরও। গত বছরের চেয়ে চার ধাপ অগ্রগতি হয়ে তালিকায় দেশটির অবস্থান ১০৮তম হয়েছে।

উল্লেখ্য, এই সূচকে এবারও শীর্ষে রয়েছে নরওয়ে (৯.৮৭)। এরপরই আইসল্যান্ডের অবস্থান (৯.৫৮)। আর তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন (স্কোর ৯.৩৯)। আর ১.০৮ স্কোর একেবারে তলানিতে রয়েছে উত্তর কোরিয়া। দেশটির অবস্থান ১৬৭তম। এছাড়া অন্যান্য দেশের মধ্যে কঙ্গো ১৬৬তম (১.১৩), সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ১৬৫তম (১.৩২), সিরিয়া ১৬৪তম (১.৪৩) ও চাদ ১৬৩ (১.৬১)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা