দুর্নীতির, কারণে, ছড়িয়ে, পড়েছে, করোনা,: ফখরুল,
রাজনীতি

দুর্নীতির কারণে ছড়িয়ে পড়েছে করোনা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনার বিষয়ে মন্তব্য করে আজ বলেন, সরকারের দুর্নীতির কারণেই মূলত সমস্ত দেশে করোনা ছড়িয়ে পড়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে ইন্টারনেটের মাধ্যমে উত্তরার বাসা থেকে জাতীয়তাবাদী হোমিও প্যাথিক চিকিৎসক দলের আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী হোমিও প্যাথিক চিকিৎসক দলের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি হয়। করোনাভাইরাস প্রতিরোধমূলক ‘আর্সিনিক এলবাম-৩০’ ও ‘ব্রায়ানিয়া এলবাম-৩০’ কয়েক‘শ মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ খুব অসহায় হয়ে পড়েছে। তারা কোনো দিক-নির্দেশনা খুঁজে পাচ্ছে না। সরকারের দুর্নীতির কারণে সমস্ত দেশে করোনা ছড়িয়ে পড়েছে এবং এখন গ্রামে গ্রামে এই করোনাভাইরাসের রোগী দেখা যাচ্ছে।

তিনি বলেন, 'স্বাস্থ্য অধিদপ্তর আজকে যে একটা গাইড লাইন দেবেন, সেই গাইড লাইনও তারা দিতে পারে নাই। গোটা বাংলাদেশে করোনা মোকাবিলা করার জন্য যে একটা ম্যাপ, রোড ম্যাপ, একটা পরিকল্পনা, একটা প্রতিরোধ পরিকল্পনা তার সবটাই অনুপস্থিত এখানে। আপনারা দেখেছেন, কয়েকদিন আগে চীনা বিশেষজ্ঞরা এসেছিলেন তারা এসে ঠিক একই কথা বলেছেন যে, বাংলাদেশে সব কিছু এলোমেলো। এখানে কোথায় রোগ আছে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তারা (সরকার) চিহ্নিত করতে পারছেন না এবং সেটাকে চিহ্নিত করবার জন্য কোনো ব্যবস্থা তাদের নেই।'

ফখরুল বলেন, 'বাংলাদেশের সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থা এবং গোটা হেলথ সিস্টেম একেবারে ভেঙে পড়েছে, একেবারেই লেজেগোবরে অবস্থা হয়ে গেছে। সরকার স্বাস্থ্য খাতে চরম অবহেলা করার জন্য, তাদের উদাসিনতার জন্যে করোনা এই পর থেকে তারা সঠিক সিদ্ধান্ত না নেয়ার কারণে, ভ্রান্ত নীতির কারণে আজকে দেশে সবচেয়ে করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারের তরফ থেকে স্বাস্থ্য অধিদপ্তর আছেন। তারা এক সময়ে একেক রকম কথা বলছেন।'

তিনি বলেন, 'আজকে আমাদের দুর্ভাগ্যের কথা যে, আমাদের সরকার প্রথম থেকে এই ভয়াবহ বৈর্শ্বিক মহামারীকে উপেক্ষা করেছেন, অবহেলা করেছেন। এটার পেছনে তাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিলো। পরবর্তিকালে যখন এটা একটা মহামারী আকারে সমগ্র বিশ্বের ছড়িয়ে পড়া শুরু করেছে তখন তারা বাংলাদেশে একটা নিয়ে কিছুটা কথা বলতে শুরু করেছে, কাজ করতে শুরু করেছে।'

২০২০-২১ অর্থবছরে সরকারের বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্ধের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, 'বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্ধ সবচাইতে কম। কী দুর্ভাগ্য এই জাতির। আজকে রাস্তায় মানুষ মারা যাচ্ছে। টেস্ট করতে পারছে না, কোনো টেস্ট হচ্ছে না। এরপরেও ডা. জাফরুল্লাহ চৌধুরী সাহেবের গণস্বাস্থ্য কেন্দ্রের যে কিট উদ্ভাবন করলেন সেই কিটকে তারা (সরকার) নাকচ করে দিয়েছেন। কারণ আমরা পত্র-পত্রিকায় দেখছি যে, সিন্ডিকেট কাজ করছে আপনার এগুলো কেনার জন্যে। এই চরম দুঃসময়ে আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে স্বাস্থ্য বিভাগ। দুর্ভাগ্য এই জাতির এমন একটি সরকার দেশ শাসন করছে যারা নির্বাচিত সরকার নয়, যাদের কোনো জবাবদিহিতা নেই।'

চিকিৎসক দলের সভাপতি ডা. আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শফিকুল আলম নাদিমের পরিচালরায় সহসভাপতি মশিউজ্জামান পান্নু, মজিবুল্লাহ মুজিব, সাংগঠনিক সম্পাদক একেএম জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা