রাজনীতি

প্রস্তাবিত বাজেট যুগান্তকারী: ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:

প্রস্তাবিত ২০২০-২১ অর্থ বছরের বাজেটকে ‘যুগান্তকারী, সময়োপযোগী ও জনকল্যাণমুখী’ বলে বর্ণনা করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

এমন বাজেটের জন্য আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানায় ছাত্রলীগ।

ঐদিন বিকেলে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের শিরোনাম ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’।

প্রতিক্রিয়ায় বাজেটের প্রশংসা করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

প্রস্তাবিত বাজেট সম্পর্কে ছাত্রলীগ বলেছে, এই বাজেটে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্য খাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, শিক্ষা, খাদ্যবান্ধব কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণ, ক্ষতিগ্রস্ত শিল্প, কর্মসংস্থানসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

ছাত্রলীগ মনে করে, এই বাজেট যুগান্তকারী, অভূতপূর্ব, সময়োপযোগী, জনকল্যাণমুখী, ব্যবসাবান্ধব ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূল বাজেট।

দেশের অর্থনীতিকে গতিশীল করতে প্রস্তাবিত বাজেটে সরকারের অর্জন ও উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে উন্নয়নমূলক ও ব্যবসাবান্ধব সুপরিকল্পিত কর্মপন্থা ও ব্যবস্থাপনা কৌশল বাজেটে প্রস্তাব করা হয়েছে বলে মনে করে ছাত্রলীগ।

সংসদে আলোচনার পর ৩০ জুন ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস হওয়ার কথা। আগামী ১ জুলাই থেকে পাস হওয়া বাজেট কার্যকর হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা