রাজনীতি

গভীর কোমায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

নিজস্ব প্রতিবেদক:

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। তিনি এখনও গভীর কোমায় আছেন, চেতনা ফিরে পাননি। ডাকলেও সাড়া দিচ্ছেন না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

সোমবার (০৮ জুন) মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘এখনও কোনো সাড়া নেই মোহাম্মদ নাসিমের। তার অবস্থা অপরিবর্তিত। তার অবস্থা সংকটাপন্ন।’

তিনি আরো বলেন, ‘যতক্ষণ পর্যন্ত উনার হার্ট বন্ধ না হয় বা অন্য কিছু না হয়, ততক্ষণ পর্যন্ত তার চিকিৎসা চলবে।’

মোহাম্মদ নাসিমের সিটি স্ক্যান করা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তিনি কোমায় আছেন। সিটি স্ক্যান করার মতো অবস্থায় তিনি নেই। সিটি স্ক্যান করতে গেলেও ঝুঁকি। অবস্থার উন্নতি হলে সিটি স্ক্যান করা হবে।’

তিনি আরো বলেন, ‘সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পালস গতকাল যে রকম ছিল এখনও সে রকম আছে। এখনও ভেন্টিলেশনে আছেন। শ্বাস-প্রশ্বাস আগে যে রকম ছিল এখনও সে রকমটাই আছে।’

ডা. কনক কান্তি বলেন, ‘প্রতি ঘণ্টায় বা ২৪ ঘণ্টা পর পর রোগীর শারীরিক অবস্থা কেমন হচ্ছে তা নিয়ে আমরা একটা রিপোর্ট দিয়ে থাকি। তবে প্রাথমিকভাবে দুই-তিন বা চার দিন দেখে একটা সামআপ করে রোগীর অবস্থা সম্পর্কে জানা যায়। এছাড়া সিটি স্ক্যানসহ অনেক পরীক্ষা করেও ব্রেনের অবস্থা আমরা বুঝতে পারি।

কিন্তু শনিবার ও রোববার যে অবস্থা দেখেছি, তাতে বলা যায় তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে অনেক ধরনের সাপোর্ট দেয়া আছে। সেজন্য ঝুঁকির কারণে এখন সিটি স্ক্যান করা যাচ্ছে না। তার শরীরের অবস্থা আরেকটু উন্নতি হলে সিটি স্ক্যান করা হবে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা