রাজনীতি

তাপসের আসন কার হাতে!

সাখাওয়াৎ লিটন:

ব্যারিস্টার ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। এর পরেই তাপস ঢাকা-১০ আসনটি ছেড়ে দিয়েছেন।

এদিকে তাপসের ছেড়ে দেয়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে উপনির্বাচন হবে। এতে ক্ষমতাসীন দল থেকে মনোনয়ন পেতে দলের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী আলোচনায় রয়েছেন। শেষ পর্যন্ত কে হচ্ছেন প্রার্থী সেটি নির্ভর করছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপর।

ঢাকা-১০ আসনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে ব্যারিস্টার ফজলে নূর তাপস। এর আগে এই আসনটি বিএনপির দখলে ছিল। তাপস এমপি হওয়ার পর এই আসনটি আওয়ামী লীগের দূর্গে পরিণত হয়।

তিনি এবার আসন ছেড়ে দেয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে কে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন?

এদিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পরই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।নিয়ম অনুযায়ী, কোনো আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচন করতে হয়।

আসনটি ঘিরে আলোচনায় আছেন ঢাকা-১৩ আসনের মনোনয়নবঞ্চিত এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক। একাদশ জাতীয় নির্বাচনে তিনি দলের নির্বাচন পরিচালনা টিমের দায়িত্ব পালন করেন। রাজধানীর গুরুত্বপূর্ণ একটি আসনে দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করা নানককে দলীয় আনুগত্যের পুরষ্কার হিসেবে এবার ঢাকা-১০ আসনে নেত্রী মনোনয়ন দিতে পারেন এমন আলোচনা রয়েছে আওয়ামী লীগের মধ্যে।

একাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে দলীয় টিকিটে নির্বাচন করা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর নামও শোনা যাচ্ছে এই আসনে। ফরিদপুরে তিন স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। জাফরউল্লাহ দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় বেশিরভাগ সময় ঢাকায় থাকেন। এ কারণে এই হেভিওয়েট নেতাকে ঢাকার গুরুত্বপূর্ণ এই আসনে ভাবা হচ্ছে বলে একটি সূত্রে জানা গেছে।

তাছাড়া ছোট ভাই তাপসের ছেড়ে দেয়া এ আসনে মনোনয়ন চাইতে পারেন তার বড় ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশও। গত ২৩ নভেম্বর যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ পরশ ক্লিন ইমেজের মানুষ। তার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা রয়েছে।

এছাড়া এই আসনে প্রার্থী হতে পারেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। প্রার্থী হিসেবে জোরালো সম্ভাবনা রয়েছে তাপসের সহধর্মিণী আফরিন তাপসেরও। বিগত নির্বাচনে তিনি তাপসের পক্ষে মাঠে নেমেছিলেন।

স্বামীর পক্ষে নৌকায় ভোট চেয়েছেন। ফলে ধানমণ্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউমার্কেট এলাকার প্রতিটি ভোটার তাকে জানেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা