রাজনীতি

কাদেরের কাছে খালেদা জিয়ার মুক্তির আবেদন ফখরুলের

নিজস্ব প্রতিবেদক:

এবার বিএনপির পক্ষ থেকে সরকারী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে ফোন করে কথা বললেন মির্জা ফখরুল। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবগত করতেও অনুরোধ জানান।

১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

এ সময় কাদের বলেন, বেগম জিয়ার মুক্তির বিষয়ে এখনো লিখিতভাবে বিএনপি কিংবা খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। এটা রাজনৈতিক মামলা হলে সরকারের বিষয় ছিল। যেহেতু দুর্নীতির মামলা সেহেতু এটা আদালতের বিষয়।

তিনি জানান, প্যারোলে মুক্তির বিষয়ে বেগম জিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন।

বেগম জিয়ার সুচিকিৎসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, তার শারীরিক অবস্থার বিষয়ে দল যেভাবে বলছে, চিকিৎসার ব্যাপারে চিকিৎসকরা সেভাবে বলছেন না। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সরকার অমানবিক আচরণ করতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার (খালেদা জিয়া) চিকিৎসা চলছে। তার চিকিৎসার বিষয়টি সরকারের সুনজরে আছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া পাঁচ বছরের শাস্তি ভোগ করছেন। বর্তমানে তিনি কারাগারে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভূগছেন। বিএনপি শুরু থেকে রায় প্রত্যাখ্যান করলেও খালেদা জিয়ার মুক্তির দাবীতে আন্দোলন করে যাচ্ছে।

উল্লেখ্য ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন। মামলায় তাঁর পুত্র ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আরও চারজনকে ১০ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিদের সর্বমোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা