'বেড়াতে যাওয়ার আগে খোঁজ নিন সেখা‌নে ছাত্রলীগ আছে কিনা'
রাজনীতি

'বেড়াতে যাওয়ার আগে খোঁজ নিন সেখা‌নে ছাত্রলীগ আছে কিনা'

নিজস্ব প্রতিবেদক:

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ব‌লে‌ছেন, এখন ফেসবুকে সবাই লিখছে, স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, বান্ধবীকে নিয়ে বেড়াতে যাবেন, খোঁজ নেন যেখানে যাবেন সেখানে ছাত্রলীগ আছে কি না! বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সাম‌নে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আ‌য়োজ‌নে নারী ধর্ষণ ও হত্যার প্রতবাদে অনুষ্ঠিত এক মানববন্ধনে তি‌নি এসব কথা বলেন।

তি‌নি ব‌লেন, আমাদের মা-বোনেরা নিরাপদ নয় দেশের কোথাও। সাধারণ মানুষ নিরাপদ নয়। পথে যারা চলে তারা নিরাপদ নয়, আর আমাদের জীবন তো এমনিতেই নিরাপদ নয়। একদিকে কোভিড, একদিকে জিনিসের দাম বৃদ্ধি, আবার আছে পুলিশের নির্যাতন।

মান্না বলেন, এই একটা বিষয় এখন বাংলাদেশকে প্রায় গ্রাস করে ফেলেছে। আমাদের দেশের কোনো ইজ্জত নাই, মা-বোনের ইজ্জত কি থাকবে! যে সম্মানের জন্য এতো রক্ত ক্ষয় করে স্বাধীণতা অর্জন করা হলো, সে সম্মান আজ মাটিতে মিশে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলেন তাদের দলে এখন নাকি সব হাইব্রিড, আসল আওয়ামী লীগ কে বা কারা তা নাকি আর খুঁজে পাওয়া যায় না। হাইব্রিড চোর-ডাকাতদের নিয়ে দল চালালে এমন অবস্থা তো হবেই। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দসহ বিএনপির নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা