সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ এর উপনির্বাচন ১২ নভেম্বর
রাজনীতি

সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ এর উপনির্বাচন ১২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে তফসিল ঘোষণা করে এসব কথা বলেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর।

এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে কমিশনের ৭১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটের দিন নির্ধারণ করা হয়।

সভা শেষে সাংবাদিকদের ইসি সচিব জানান, মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর

এদিকে ঢাকা-৫ আসনের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।

প্রতীকপ্রাপ্তদের মাঝে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী মনিরুল ইসলামকে নৌকা, বিএনপি সমর্থিত প্রার্থী সালাহ্ উদ্দিন আহমেদকে ধানের শীষ প্রতীক পান।

এছাড়া জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মীর আব্দুস সবুরকে লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টি সমর্থিত প্রার্থী মো. আরিফুর রহমান সুমন মাস্টারকে আম এবং বাংলাদেশ কংগ্রেস সমর্থিত প্রার্থী মো. আনছার রহমান শিকদারকে ডাব প্রতীক প্রদান করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন

আগামী ১৭ অক্টোবর ইভিএমে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে নওগাঁ-৬ আসনের উপনির্বাচনও এদিন অনুষ্ঠিত হবে। দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-৫ আসন।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা