রাজনীতি

 'রাজনীতির হাওয়া বদলে যেতে পারে যেকোনো সময়'

নিজস্ব প্রতিবেদকঃ

রাজনীতির হাওয়া যেকোনো সময় বদলে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসক্ষচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রোববার (২৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সিলেটে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আমি বলবো দেখুন কখন যে রাজনীতির হাওয়া বদলে যায়। রাজনীতির হাওয়া কিন্তু দেখেশুনে আসে না। আবহাওয়ার যেমন নিশ্চয়তা নাই সকালে রোদ বিকেলে বৃষ্টি। রাজনীতির হাওয়া কিন্তু যেকোনো সময় বদলে যেতে পারে। সেই দিনের কথা চিন্তা করুন। আজকে আপনারা যে জঘন্য কাজগুলো করছেন এর কিন্তু প্রতিশোধ জনগণ একদিন ঠিকই নেবে।

সরকারের উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘নিজেদের মনের মতো করে সাজানো আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে কতদিন নিজেদেরকে নিরাপদ রাখবেন? আমাদের সাথে জনগণ আছে আমাদের সাথে রিকশাওয়ালা আছে আমাদের সাথে শ্রমিক আছে আমাদের সাথে ছাত্র আছে আমাদের সাথে শিক্ষক আছে। এদের শক্তিতেই আমরা চলি। এই ‘ইনডিমিনিটি’ নামের যে নাটকটি রচনা করা হয়েছে এটা একটি মিথ্যাচারের নাটক। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘সরকার তার অনাচারগুলো ঢাকার জন্য আর তাদের এই হালুয়া-রুটির সামান্য কিছু ভাগ পাওয়ার জন্য কিছু সাংস্কৃতিক পরজীবীরা একটি নাটক করেছে স্বাধীনতার ঘোষক এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। বিকৃত রুচিসম্পন্ন একটি নাটক গতকাল আরটিভিতে প্রচারিত হয়েছে আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। আমরা বলেছি ইতিহাসকে বিকৃত করে সাংস্কৃতিক ব্যক্তির নামে কয়েকজন পরজীবী এই জঘন্য নোংরা কাজ করছে। শেখ হাসিনা আপনাকে বারবার বলেছি আপনার পদলেহনকারী ওইসব সাংস্কৃতিক ব্যক্তিদের ইতিহাস আর হাইকোর্টকে ধমক দিয়ে ইতিহাস সৃষ্টি এটা টিকবে না। আজকে আমি ছাত্র ভাইদেরকে সাক্ষী রেখে বলছি যারা এই সমস্ত জঘন্য বিকৃত ইতিহাস সৃষ্টি করছে তাদেরকে আমরা ব্ল্যাকলিস্ট করছি। তাদের জন্য কালো তালিকা করছি।’

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কেন কারাগারে নেওয়া হয়েছে। কেন সাজা দেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কেন সাজা দেয়া হয়েছে। কারণ শেখ হাসিনা এমন একটি রাজত্ব কায়েম করতে চান যেখানে তার দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যখন মন চাইবে নারীদের সম্ভ্রম হরণ করবে। এই কারণে খালেদা জিয়াকে শাস্তি দেয়া হয়েছে, তারেক রহমানকে নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগের নেতারা টাকা পাচার করবে, ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা পাচারের দায়ে দোষী কেউ যাতে শব্দ করতে না পারে এই কারণে খালেদাকে জিয়া বন্দি, তারেক রহমানকে নির্যাতন। তোরা যে যা বলিস ভাই আমি আমার সোনার হরিণ চাই।’

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা