আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টুর মনোনয়নপত্র দাখিল
রাজনীতি

পাইকগাছা উপ-নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২০ অক্টোবর উপ- নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দিন আহম্মদের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ সভাপতি সমীরন সাধূ আনন্দ মোহন বিশ্বাস, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, মো. রাশীদুজ্জামান, শেখ শাহাদৎ হোসেন বাচ্চু, চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, অ্যাড. আবুর কালাম আযাদ ও কাজল কান্তি বিশ্বাস।

বেলা ২টায় মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী ডা. আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহাদৎ হোসেন বাবলু, পৌর বিএনপি আহবায়ক অ্যাড. জি এম আব্দুস সত্তার, শামসুল আলম পিন্টু, পারভেজ, তুষার কান্তি মণ্ডল, প্রণব কান্তি মণ্ডল, কলিসন্স রাজ, কামাল আহম্মেদ, সেলিম নেওয়াজ, আবুল হোসেন ও সাদ্দাম হোসেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ বলেন, চারটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দুইটি জমা পড়েছে। সহ অবস্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি মনোনয়নপত্র জমা দিয়েছে।

উপ-নির্বাচনে ভোটার দুই লাখ উনিশ হাজার ৭১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ দশ হাজার ৫৬৪ জন ও নারী ভোটার এক লাখ নয় হাজার ৫২২ জন। মোট ভোটকেন্দ্র ৭৯টি এবং বুথ সংখ্যা ৫৭২টি।

গত ১৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গাজী মোহাম্মদ আলীর (৭৩) মৃত্যু হলে শূন্যপদে ১৫ সেপ্টেম্বর জেলা নির্বাচন অফিস এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুসারে ২৩ সেপ্টেম্বর ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষদিন। আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা