বাসদের মানববন্ধন
রাজনীতি

দেশি কোম্পানি দিয়ে গ্যাস উত্তোলনের দাবি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: ভোলার গ্যাস বিদেশি কোম্পানি গ্যাজপ্রমকে ইজারা দেওয়া চলবে না। দেশি মালিকানা নিশ্চিত করে ভোলার গ্যাস দেশি কোম্পানি দিয়ে উত্তোলন এবং বরিশাল বিভাগে গ্যাসভিত্তিক কারখানা নির্মাণ করে কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি।

এসব দাবি বাস্তবায়িত না হলে হরতাল ডেকে পুরো বিভাগ অচল করে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।

প্রচণ্ড বৃষ্টি ও দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেন নেতাকর্মীরা।

ডা. মনীষা বলেন, ভোলার গ্যাসের ওপর দক্ষিণাঞ্চলের মানুষের অধিকার সবচেয়ে বেশি। কোনো ধরনের অশুভ চুক্তির মাধ্যমে বিদেশি কোম্পানির হাতে ভোলার গ্যাস তুলে দেওয়া যাবে না।

বরিশাল জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে বক্তব্য দেন জাহাঙ্গীর হোসেন দিদার, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম, সৈয়দ মাহিন, কৈশিক বেপারী প্রমুখ।

বক্তারা বলেন, ‘২০১৭ সালে ভোলার দ্বিতীয় গ্যাসক্ষেত্রটি আবিস্কার করে বাংলাদেশের বাপেক্স। তারা গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সক্ষম হলেও আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, গ্যাস উত্তোলনে বিদেশি কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে উচ্চমূল্যে চুক্তির নীলনকশা করছে সরকার।অথচ বিদেশি কোম্পানিকে দিয়ে এই গ্যাস উত্তোলনে খরচ হবে দ্বিগুণ। বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি স্পষ্টভাবে দেশের সম্পদ লুটপাটের ঘৃণ্য পাঁয়তারা এবং জাতীয়ভাবে আত্মনির্ভরশীল হওয়ার পথে বড় বাধা।’

‘গ্যাস উত্তোলনের কাজ গ্যাস আবিস্কারের তুলনায় সহজ। বাপেক্স এই কাজটি দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে করে যাচ্ছে। যেখানে বাপেক্স একটি গ্যাসকুপ খননে সর্বোচ্চ ৮০ কোটি টাকা খরচ করে, সেখানে গ্রাজপ্রমের সঙ্গে একই কাজ ১৮০ কোটি টাকায় চুক্তি করা হচ্ছে। যেখানে বাপেক্স প্রতি বছর ৩/৪টি কুপ খনেনর ক্ষমতা রাখে, সেখানে কোনোভাবেই বিদেশি কোম্পানির সঙ্গে লুটপাটের চুক্তি জনগণ মেনে নেবে না। অবিলম্বে গ্যাজপ্রমের সঙ্গে চুক্তি বাতিল করে দেশি কোম্পানি বাপেক্স-পেট্রোবাংলার সাহায্যে ভোলার গ্যাস অনুসন্ধান-উত্তোলন করতে হবে।’

এর ব্যত্যয় হলে বরিশালে বিভাগীয় সমাবেশ, লংমার্চ এবং প্রয়োজনে হরতালের দিয়ে দাবি আদায় করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা