লাইফস্টাইল

দেশি আমের বিদেশি আইসক্রিম ঘরেই!

লাইফস্টাইলঃ

শোনা যায় কুবলাই খানের লোকজন ঠেলাগাড়ি করে জমাট দুধের খাবার বিক্রি করত। ইতালীয় পর্যটক মার্কোপোলো সেই খাবার খেয়ে উচ্ছ্বসিত হন এবং সারা বিশ্বে ছড়িয়ে দেন সেই মহার্ঘ্য খাবার।

এই কিংবদন্তির সত্যতা যাচাই করার কোনও উপায় আমাদের কাছে নেই। তবে পাগল করা গরমের দুপুরে আইসক্রিমওয়ালার হাঁকে মন অস্থির হয় না, এমন বাঙালি কম রয়েছে।

অনেকে আবার আইসক্রিমের খোঁজে ভিড় জমাতে ভালবাসেন আইসক্রিম পার্লারে। তবে আমের মৌসুমে ম্যাঙ্গো আইসক্রিম কিনে খাওয়া দেশি আমকে এক প্রকার অপমান করা। তাই হাতের কাছে সুস্বাদু আম থাকতে আর বাইরের আইসক্রিম নয়। এখন ঘরেই বানান লোভনীয় আইসক্রিম। চলুন জেনে নেই কি কি লাগছে ম্যাঙ্গো আইসক্রিম বানাতে।

উপকরণঃ

এক কাপ দুধ, তিন কাপ ক্রিম, এক কাপ ম্যাঙ্গো পিউরি, এক কাপ আম (টুকরো করা), এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার, এক টেবিল চামচ ভ্যানিলা, এক কাপ চিনি।

রন্ধন প্রনালীঃ

অল্প দুধে কাস্টার্ড পাউডার গুলে আলাদা রেখে দিন। বাকি দুধটা চিনি মিশিয়ে ভাল করে ফোটান। ফুটন্ত দুধে কাস্টার্ড পাউডারের মিশ্রণ ঢেলে দিন। ভাল করে নেড়ে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করতে দিন। এবার তার মধ্যে ম্যাঙ্গো পিউরি, আমের টুকরো, ক্রিম আর ভ্যানিলা মিশিয়ে নিন। এয়ারটাইট পাত্রে পুরো মিশ্রণটা ঢেলে ফ্রিজে রেখে দিন।

কিছুক্ষণ পর বার করে হ্যান্ড মিক্সার দিয়ে ঘেঁটে নিয়ে আবার ফ্রিজে রাখুন। খেয়াল রাখবেন, যাতে পাত্রের ঢাকনা খুব ভাল করে আটকানো থাকে। না হলে বরফকুচি জমতে পারে।

কিছুক্ষণ পর আরও একবার ফ্রিজ থেকে বার করে মিক্সারে ফেলুন। একই ভাবে মিক্সার দিয়ে ঘেঁটে নিয়ে আবার ফ্রিজে রাখুন। বার তিনেক এমন করুন। এটা যত করবেন, আইসক্রিম তত নরম হবে। পরিবেশন করার আগে উপরে আমের কুচি আর ম্যাঙ্গো সিরাপ ছড়িয়ে নিন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা