লাইফস্টাইল

বৃষ্টি বিলাস, সাথে ঘরে তৈরি শিঙাড়া!

লাইফ স্টাইলঃ

বৃষ্টিস্নাত সন্ধ্যায় একটু ভাঁজা পোড়া খেতে কার না ভাল লাগে! কিন্তু করোনার কারণে দোকানপাট সব বন্ধ, আর আপনার তো বাইরে বের হওয়াই মানা। কিন্তু মন কি আর এত সব বুঝে? খিদেই বা কমে কোথায়?

বিকেলের গরম গরম পুরির দোকান বন্ধ তো কী! ঘরেই বানিয়ে নিতে পারেন লোভনীয় সব খাবার। বরং তাতে খারাপ তেল, বেশি মশলার ভয় নেই, অথচ মুখরোচক খাবার পাতে পড়াটুকু নিশ্চিত।

লকডাউনের সময় উপকরণও সহজ হতে হবে। এমন কিছু পদ চাই যা বানাতে খুব ঝুটঝামেলা নেই। সহজে মিলবে সব উপকরণও। বাঙালির শিঙাড়া যেমন! যেমন স্বাদ, তেমন বানানোও সহজ। আজকাল ভাঁজা পোড়ার দোকান সকালে পরোটা বানালেও শিঙাড়া কেউই প্রায় বানাচ্ছেন না। তাই বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন এই পদ।

কোন কোন উপকরণ আর কী পদ্ধতিতে মুচমুচে শিঙাড়া বানাবেন, আজ সেই রেসিপিই আছে আপনাদের জন্য।

রন্ধন প্রনালিঃ

প্রথমে ময়ান দিয়ে ময়দা মেখে নিন। ময়দায় অল্প কালো জিরে মেশালে স্বাদ বেশ খোলতাই হয়। মাখা ময়দা কাপড় চাপা দিয়ে সরিয়ে রাখুন। এ বার কড়ায় সাদা তেল দিয়ে গরম করুন। তেলে জিরে ও ধনে ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বেরলে তাতে আদাকুচি ফেলুন। এ বার ওই তেলে আলু, কড়াইশুঁটি, কিশমিশ, কাজু মিশিয়ে নাড়তে থাকুন। এ বার তাতে লবণ দিয়ে ভাল করে কষে নিন। তরকারি তৈরি হলে এ বার ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে তা বেলে নিন।

ওই গোল আকারের বেলা ময়দা থেকে ছুরি দিয়ে অর্ধেক করে কেটে নিন। এ বার ওই অর্ধচন্দ্রাকৃতি ময়দাকে আঙুলের সাহায্যে পাকিয়ে শঙ্কুর আকারে গড়ুন ও ভিতরের ফাঁকা অংশে পুর ভরে নিন। পানি মেখে শিঙাড়ার মুখটা বন্ধ করুন। এ বার ওই তিন কোনা শিঙাড়া ছাঁকা তেলে ভেজে নিন।

চা আর মুড়ির সঙ্গে বিকেলে বাড়ির সকলের সাথে আড্ডাও জমে যাবে। আর বারান্দা বা চিলেকোঠায় বসে বৃষ্টি বিলাসও হবে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা