লাইফস্টাইল

মুরগীর দমে হবে উদরপূর্তি!

লাইফস্টাইলঃ

আপনি কি লকডাউনে ঘরে বসে থেকে বিরক্ত হয়ে যাচ্ছেন? বাইরে পরিবার বা বন্ধুদের সাথে খেতে যেতে পারছেন না? রোজ রোজ ঘরে একই খাবার খেতে খেতে পানসে লাগছে? তাহলে আপনার জন্যই আজকের এই রেসিপি।

আলুর দম তো প্রায়ই খাওয়া হয়। বর্ষা মৌসুম যেন ফুলকো লুচি আর আলুর দম ছাড়া জমেই না। তবে আজ আর আলুর দম নয়। জিভে দিন নতুন স্বাদ। আজ বানিয়ে ফেলুন মুরগির দম। বাড়িতেই রয়েছে, এমন কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদটি। কিছু উপকরণের ঘাটতি থাকলেও অসুবিধে নেই, সূর্যমুখির বীজ কিংবা পুদিনা পাতা ছাড়াও জমে যাবে মুরগির দম।

প্রথমেই, লবঙ্গ, দারচিনি ও এলাচ একসঙ্গে গুড়ো করে নিতে হবে। গরম পানিতে পোস্ত, কাজু ও সূর্যমুখীর বীজ ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিতে হবে। কুচোনো পেঁয়াজ সোনালি করে ভেজে তুলে রাখুন। পুদিনা ও ধনে পাতা ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। আদা জুলিয়েন করে কেটে রাখুন, কাঁচা মরিচ কুচিয়ে রাখুন। এবারে দই ফেটিয়ে কাজু, পোস্ত বাটা, আদা রসুন বাটা ভাল করে মিশিয়ে নিন। এর মধ্যে লবণ, মরিচ গুঁড়ো, পেঁয়াজ ভাজা বাটা ভাল করে মেশান। জলে জাফরান ভিজিয়ে তার মধ্যে লেবুর রস, আদা, গরম মশলা, গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিয়ে মুরগীতে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিন। একটি বড় পাত্রে ভাল করে তেল মাখিয়ে মশলা মাখানো মুরগী রেখে চাপা দিন। ওভেনে আঁচ বাড়িয়ে ১০ মিনিট ও আঁচ কমিয়ে আরও ১০ মিনিট রান্না করে গরম গরম পরিবেশন করুন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা