লাইফস্টাইল

প্রিয়জনকে দিন আইসক্রিম সারপ্রাইজ!

লাইফস্টাইলঃ

আমাদের মধ্যে অনেকেই আছেন রাত জেগে কাজ করেন। কিন্তু রাতের খাবার যতই পেট ভরে খান না কেন, রাত জেগে কাজ করার সময় মুখে কিছু একটা না দিলেই নয়। যারা রাতে কাজ করেন তারা আরও ভাল বলতে পারবেন। ব্যাচেলর মেসে চলে মুভি আর খিচুড়ি, কর্পোরেট অফিসারদের ফাইলের সাথে চলে কফি অথবা জুস, আর কেউ কেউ চুপি চুপি ফ্রিজ খুলে দেখে কি খাবার লুকানো আছে।

কেমন হয় যদি আপানার ভালবাসার মানুষটি এই গরমের রাতে ফ্রিজ খুলেই পেয়ে যায় মজাদার একটি আইসক্রিম! রেসিপি জানা থাকলে আপনিও ভালবাসার মানুষটিকে দিতে পারেন এক শীতল প্রাণ জুড়ানো আইসক্রিম সারপ্রাইজ। তাই আপনাদের জন্য আজকে আছে আইসক্রিম রেসিপি।

দুধ-চিনি মেশানো আইসক্রিম বাড়িতে বানানো বাঙালির গরমের অন্যতম প্রিয় নেশা। আজকাল যদিও উপাদান শুধু আর দুধ-চিনিতে সীমাবদ্ধ নেই। বিভিন্ন ফল তো বটেই এমনকি পাউরুটিও ঢুকে পড়ছে তার আইসক্রিম বানানোর উপকরণে।

এমনই এক রেসিপি ব্রাউন ব্রেড আইসক্রিম। সহজ উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন তা। কী ভাবে বানাবেন, রইল সেই পদ্ধতির হালহদিশ।

রন্ধন প্রণালীঃ

সসপ্যানে দুধ এবং চিনি একসঙ্গে মাঝারি আঁচে বসান। দুধ ঘন হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে নিন। আর একটা পাত্রে ডিমের হলুদ অংশ নিয়ে তার মধ্যে ফোটানো দুধ ধীরে ধীরে মিশিয়ে ফেটাতে থাকুন। মিশ্রণটা ফুলো-ফুলো হয়ে গেলে সেটাকে আবার সসপ্যানে ঢেলে কম আঁচে বসিয়ে দিন। মিশ্রণ বেশ গাঢ় হয়ে এলে আঁচ থেকে সরিয়ে ঠান্ডা হতে দিন।

একটা সসপ্যানে ব্রাউন ব্রেডগুলোকে মাঝারি আঁচে সেঁকতে দিন। প্রয়োজনমতো এপাশ-ওপাশ উল্টে দিন। ব্রেডগুলো মুচমুচে হয়ে গেলে, সেগুলোকে একটা প্লাস্টিকে ভরে শক্ত কিছু দিয়ে গুঁড়ো করে নিন। গরম থাকতে থাকতেই করতে হবে। না হলে মুচমুচে ভাবটা চলে যাবে।

এ বার আগের মিশ্রণের মধ্যে ব্রেডক্রাম্ব এবং কমলালেবুর রস মিশিয়ে নিন। এ খানে কেউ চাইলে চকোলেট এসেন্স ও চকো ক্রিমও মেশাতে পারেন। এয়ারটাইট কন্টেনারে মিশ্রণটা ঢেলে, ভাল করে মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দিন কিছু ক্ষণ। অন্য একটা পাত্রে ক্রিম ফেটিয়ে নিন। তারপর ফ্রিজে রাখা মিশ্রণের মধ্যে ফেটানো ক্রিম ঢেলে ছয় ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

এ বার আর একটা পাউরুটি সেঁকে ঠান্ডা করে তার উপর কমলালেবুর রস ছড়িয়ে আইসক্রিম রেখে পরিবেশন করুন। ব্রেডক্রাম্বও ছড়িয়ে দিতে পারেন উপরে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা