ঘরেই তৈরি করুন নান আর চিকেন তান্দুরি
লাইফস্টাইল

ঘরেই তৈরি করুন নান আর চিকেন তান্দুরি

সান নিউজ ডেস্ক :

শরৎ শেষে শীতের আমেজ, দিন আগের চেয়ে বেশ ছোট হয়ে আসছে। সঙ্গে গরমও কমে এসেছে, নানা রকম পিঠা আর বাহারি খাবারের সঙ্গে ভর্তা রুচি বাড়িয়ে দেয় বহুগুন, আর সেটা যদি হয় ঘরে তৈরি তবেতো আর কথা নেই। আজ আপনাদের জানাবো কিভাবে তৈরি করবেন চিকেন তান্দুরি।

চিকেন তান্দুরির কথা বললে জিবে পানি আসবে সবার এমন মানুষ খুজে পাওয়া যাবেনা, যার যে চিকেন তান্দুরি পছন্দ করে না। করোনাকালে ঘরের খাবার খাওয়ার প্রতি আগ্রহ সকলের, আর বাইরে খাওয়ার প্রতি আগ্রহও কম, খরচও বাঁচবে।

চিকেন তান্দুরি রেসিপি

নানের জন্য: ময়দা দুই কাপ, ইস্ট দুই চা চামচ, গরম পানি আধা কাপ। লবণ পরিমাণমতো ও চিনি এক চা চামচ।

প্রণালী: ইস্ট ১/২ কাপ পানিতে মিশিয়ে চিনি দিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। একটি পাত্রে ময়দা ও লবণ নিয়ে এতে ইস্ট ও পানি ভালোভাবে মেখে নিন। এবার খামির একটু গরম জায়গায় আধাঘণ্টা রেখে দিন, ফুলে উঠবে। ওভেনে ১৮০ ডিগ্রিতে ১০ মিনিট প্রি-হিট দিয়ে মোটা রুটি বানিয়ে ৪ মিনিট বেক করুন। চাইলে চুলায় ফ্রাইপ্যানেও একটু সময় নিয়ে রুটি তৈরি করে নিতে পারেন।

চিকেন তান্দুরি

যা যা লাগবে
মুরগি ২টা – চার টুকরো করে কাটা, দই ২০০ গ্রাম মরিচ গুঁড়া ২ টেবল চামচ, আদা, রসুন বাটা ১ চা চামচ করে, হলুদ গুঁড়া ১ চা চামচ, তেল ২ টেবল চামচ, মাখন ১ টেবল চামচ ও লবণ স্বাদমতো। কয়লা ১ টুকরো।

যেভাবে করবেন
চিকেনের পিসগুলো ছুরি দিয়ে লম্বাভাবে চিরে নিন। এতে মশলা ঢুকবে ভালোভাবে আর স্বাদও বেড়ে যাবে। দইসহ সব মশলা ও লবণ দিয়ে মাংস মেখে আধাঘণ্টা রেখে দিন।

এবার ফ্রাই প্যানে তেল ও মাখন দিন। চিকেন দিয়ে এক পিঠ ভালো করে সেঁকে উল্টে দিয়ে অন্য পিঠও ১০-১২ মিনিট ধরে সেঁকে নিন। দু’পিঠেই যেন একটু কালো পোড়া দাগ হয়।
কয়লার টুকরোটি চিমটে দিয়ে ধরে চুলার আগুনে গরম করে নিন। সেঁকে রাখা মুরগির ভেতরে স্টিলের বাটিতে গরম ধোঁয়া ওঠা কয়লা রেখে তিন মিনিট ঢেকে রাখুন।

পেঁয়াজ, কাঁচা মরিচ, লেবু, লবণ, ধনেপাতা ও পুদিনার চাটনির করে, গরম গরম নানের সঙ্গে পরিবেশন করুন চিকেন তান্দুরি।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা