আন্তর্জাতিক

সীমান্তে চীন ও পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হয়েছে: মোদি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের সার্বভৌমত্বকে যারাই চ্যালেঞ্জ করেছে তাদেরকেই দেশের সেনা সদস্যরা সমুচিত জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি।

৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে মোদি বলেন, ‘এলওসি (পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা) থেকে এলএসি (চীনের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা) যেখানেই ভারতের সার্বভৌমত্ব চ্যালেঞ্জ জানানো হয়েছে সেখনেই আমাদের সেনারা নিজেদের ভাষায় জবাব দিয়েছে।’ গত জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘ভারতের মর্যাদা আমাদের কাছে সবার উপরে। আমাদের জওয়ানরা কী পারে, আমাদের দেশ কী পারে, লাদাখে তা সারা দুনিয়া দেখেছেন। আজ আমি রেড ফোর্টের সব সাহসী সেনাদের স্যালুট জানাচ্ছি।’

গত ১৫ জুন লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হয়। উত্তেজনা নিরসনে চীনের সঙ্গে আলোচনা চললেও স্বাধীনতা দিবসে মোদির ভাষণকে বেইজিংয়ের জন্য কঠোর সতর্কবার্তা বলে বিবেচনা করা হচ্ছে। নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদ হোক আর সম্প্রসারণবাদ হোক ভারত উভয়ের বিরুদ্ধেই লড়াই করছে। তিনি বলেন, আজ সারা দুনিয়া ভারতের পাশে দাঁড়িয়েছে আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (অস্থায়ী সদস্যের) স্থান নিশ্চিত করতে ভারত ১৯২টি দেশের মধ্যে ১৮৪টি ভোট পেয়েছে।’

রেডফোর্ট থেকে টানা সপ্তম স্বাধীনতা দিবসে দেওয়া ২৬ মিনিটের ভাষণে নরেন্দ্র মোদি ‘আত্মনির্ভর ভারত’, ‘ভোকাল ফর লোকাল’ এবং ‘মেইক ইন ইন্ডিয়া টু মেইক ফর ওয়ার্ল্ড’ এর গুরুত্ব আরোপ করেন। করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় যারা সামনে থেকে কাজ করছেন তাদের প্রতি সম্মান জানান মোদি। বলেন করোনাভাইরাসের অন্তত তিনটি ভ্যাকসিন উৎপাদন ও বিতরণের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে ভারতের।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, যাদের সঙ্গে সীমান্ত আছে তারাই কেবল প্রতিবেশি হয় না। প্রতিবেশিদের সঙ্গে সম্পর্ক নির্ভর করে নিরাপত্তা, উন্নতি এবং বিশ্বাসের ওপরে। তিনি বলেন, সীমান্ত ভাগাভাগি করলেই প্রতিবেশি হওয়া যায় না, এজন্য হৃদয় ভাগাভাগি করতে হয়। সম্পর্ককে শ্রদ্ধা করলে তা উষ্ণ হয়ে ওঠে। আজ বৃহত্তর প্রতিবেশিদের সঙ্গে ভারতের ঘনিষ্ট সম্পর্ক আছে। আমরা একসঙ্গে কাজ করছি এবং পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা