ভারতে বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত কমপক্ষে ১৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের কেরালার কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে অবতরণের সময় পিছলে গিয়ে দুই টুকরো হয়ে গেছে এয়ার ইন্ডিয়ার বিমান। শুক্রবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, এই দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বিজেপি সাংসদ কে জে আলফোন্স জানিয়েছেন, নিহতদের মধ্যে ওই বিমানের একজন চালকও রয়েছেন।

দুর্ঘটনায় কমপক্ষে ১২১ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃৃৃপক্ষের।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বিদেশে আটকে পড়া ভারতীয়দের এ দেশে নিয়ে আসছিল দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমানটি। দুবাই থেকে কোঝিকোড়গামী ওই বিমানে কর্মী ও যাত্রীসহ মোট ১৯১ জন ছিলেন বলে জানা গেছে।

বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের রাজীব জৈন জানিয়েছেন, ওই বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ জন বিমানচালক এবং ৫ জন বিমানকর্মী ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা