বিস্ফোরণের ৩০ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার!
আন্তর্জাতিক

বিস্ফোরণের ৩০ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ এক বন্দরকর্মীকে ৩০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকালে তার পুরো শরীর রক্তমাখা ছিল।

উদ্ধার ওই ব্যক্তির নাম আমিন আল-জাহিদ। বৈরুত বন্দরের ওই কর্মীর ছবি তার স্বজনদের উদ্দেশ্য করে ইনস্টাগ্রামের একটি পেজে শেয়ার দেওয়ার পর পরিচয় নিশ্চিত হওয়া যায়। ভয়াবহ ওই বিস্ফোরণে নিখোঁজ হন আল-জাহিদ। উদ্ধারকর্মীরা ভূমধ্যসাগরে ৩০ ঘণ্টা পর তাকে খুঁজে পান।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত এক ছবিতে দেখা যায়, জাহাজের ডেকে উদ্ধারকর্মীরা এক ব্যক্তিকে ঘিরে রেখেছেন, যার শরীর রক্তমাখা। তবে তিনি জীবিত।

দুবাইভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার করার পর ওই ব্যক্তিকে লেবাননের রাফিক ইউনির্ভাসিটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আল-জাহিদের পরিবারের সদস্যরা লেবাননের একটি টেলিভিশনকে বলেছেন, হাসপাতালে গেলেও তারা তাকে (আমিন আল-জাহিদ) খুঁজে পাননি। বর্তমান তার অবস্থা কী তা জানতে না পারায় উদ্বিগ্ন রয়েছেন।

গত মঙ্গলবার বিস্ফোরণের পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ইনস্টাগ্রামে একটি পেজ চালু করা হয়। যার মাধ্যমে নিখোঁজ হওয়া আমিন আল-জাহিদের পরিচয় মিলেছে।

এদিক বিস্ফোরণের ঘটনার পর নিখোঁজ থাকা এক কিশোরীকে ২৪ ঘণ্টা পর উদ্ধারের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। টর্চের আলোতে উদ্ধার কাজ করার সময় ধ্বংসস্তূপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

শক্তিশালী ওই বিস্ফোরণে শেষ খবর পর্যন্ত ১৫৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা